নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা মহিলার মৃত্যু
নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের সতরশ্রী এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা মহিলার (৫০) মৃত্যু হয়েছে। মৃত ওই মহিলার পরিচয় এখনও জানা যায়নি বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এস আই) মোবারক হোসেন এর সাথে আজ মঙ্গলবার সকালে যোগাযোগ করলে তিনি ট্রেনে কাটা পড়ে এক মহিলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সোমবার রাত ৮টার দিকে নেত্রকোনা সদর উপজেলার সতরশ্রী নামক এলাকা অতিক্রম কালে অজ্ঞাতনামা ওই মহিলা ট্রেনে কাটা পড়ে মারা যায়। খবর পেয়ে জিআরপি পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে এস আই মোবারক হোসেন আরো জানান, গত কয়েক দিন ধরে এলাকার লোকজন তাকে স্থানীয় বাজারে ঘোরাঘুরি করতে দেখেছেন।
তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন, কেউই তাঁকে চেনেন না। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
ময়না তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন