ঢাকা বৃহষ্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৯-৪-২০২৫ দুপুর ৪:১৭

“দ্বন্দে কোন আনন্দ নাই, আপস করো ভাই-লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই” এ ¯েøাগানকে প্রতিপাদ্য করে নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়। জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে সোমবার ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উক্ত কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ জামাল হোসেন। পরে র‌্যালি, লিগ্যাল এইড মেলা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিনামূল্যে চক্ষু পরীক্ষা, আলোচনা সভা, সেরা প্যানেল আইনজীবী পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে শহরের জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে আদালত চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা দায়রা জজ জামাল হোসেন এর সভাপতিতে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, লিগ্যাল এইড এর প্যানেল আইনজীবী আশিকুর রহমান রিজভী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত লিগ্যাল এইড কর্মকর্তা লুৎফর রহমান।
বিভিন্ন ক্যাটাগরী ও মানদন্ড বিশ্লেষনে এ বছর সেরা প্যানেল আইনজীবী নির্বাচিত হন এ্যাড. নুরুল ইসলাম। অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ সহ অন্যান্য অতিথিবৃন্দ। জজ আদালত চত্ত¡রে ৬টি স্টল বসানো হয়। সেখানে লিগ্যাল এইড সম্পর্কিত বিভিন্ন তথ্য ও সেবা সম্পর্কিত নানা তথ্য ও সেবা গ্রহণের প্রক্রিয়া ও ধরন সম্পর্কে জানানো হয়।

এমএসএম / এমএসএম

লাকসামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

রৌমারীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশের প্রত্যয়, মনপুরায় গণঅভ্যুত্থান দিবস পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে তারাগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় 'ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত

পাওনা টাকা চাইতে গিয়ে হয়রানির শিকার ব্যবসায়ী

রায়গঞ্জে শহীদ নজরুলের নামে সড়ক, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক

খানসামায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

তাড়াশে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত

আত্রাইয়ে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

কেশবপুরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির অর্থ লুটপাটের অভিযোগ

যোগদানপত্রে নাম বদলিয়ে চাকরিঃ অবসরকালীন সুবিধা চেয়ে ভূক্তভোগীর সংবাদ সম্মেলন