আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কৃত্রিম টার্ফ নির্মাণের অভিযোগ
কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় ১০.৬৪ একর মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের অপচেষ্টা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মরহুম আছদ আলীর ওয়ারিশগণ। সোমবার (২৯ এপ্রিল) চট্টগ্রাম একাডেমি হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ ইলিয়াস জামাল।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯০৮ সাল থেকে আরএস রেকর্ড ও ক্রয়সূত্রে তারা বাকলিয়া থানাধীন নোমান কলেজসংলগ্ন উক্ত জমির বৈধ মালিক ও দখলদার। কিন্তু বি.এস. জরিপে ভুল রেকর্ড হওয়ায় তারা ২০১৯ সালে আদালতে মামলা করেন, যা এখনো বিচারাধীন। হাইকোর্ট থেকে একাধিকবার 'স্থিতি অবস্থা' (status quo) আদেশ পাওয়া সত্ত্বেও সম্প্রতি কিছু কুচক্রী মহল জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে।
তারা অভিযোগ করে আরও বলেন, ২০২৫ সালের মার্চে জমিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাস টার্মিনাল নির্মাণের ব্যানার টানানো হয়। এরপর জেলা প্রশাসক ও চসিক মেয়রকে আইনি নোটিশ দেওয়া হয়।
বর্তমানে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে একটি প্রভাবশালী মহল রাজনৈতিক ছত্রচ্ছায়ায় উক্ত জমির ওপর খেলার টার্ফ নির্মাণের অপচেষ্টা চালাচ্ছে। এ সময় ওয়ারিশগণ উক্ত কার্যক্রমে বাধা প্রদান করলে, গত ২৯ এপ্রিল বাকলিয়া থানা যুবদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ মুসা ও রাফির নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি সংঘবদ্ধ দল ওই স্থানে উপস্থিত হয়ে জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। ওয়ারিশগণ বাধা দিলে তাদের উপর লাঠি ও লোহার রড দ্বারা সশস্ত্র হামলা চালানো হয় এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি প্রদান করা হয়।
এ অবস্থায় জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ-সময় উপস্থিত ছিলেন,আসদ আলী গংয়ের উত্তরসূরী শমসের আলী,আইয়ুব আলী সহ অনন্যরা।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর