নগরকান্দায় তিন সন্তানের জনকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন
ফরিদপুরের নগরকান্দায় তিন সন্তানের জনকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন প্রেমিকা।
স্থানীয়রা জানান, উপজেলার চরযশোরদী ইউনিয়নের দহিসারা গ্রামের আউয়াল মুন্সীর ছেলে, তিন সন্তানের জনক কামরুজ্জামান ওরফে ইসরাইল মুন্সীর (৩৫) সঙ্গে চরযশোরদী ইউনিয়নের আলগাদিয়া গ্রামের বিল্লাল মুন্সীর মেয়ে খুশি আক্তারের (২০) প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সম্পর্কের জের ধরে তারা দৈহিক সম্পর্কে জড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন এলাকায় গিয়ে একাধিকবার দৈহিক সম্পর্ক করে।
খুশি আক্তার বলেন, কামরুজ্জামান ওরফে ইসরাইল মুন্সী আমাকে বিয়ে করার আশ্বাস দিয়ে নগরকান্দা পৌর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রীর পরিচয়ে প্রায় দুই মাস সেখানে রাখে। আমাদের মধ্যে একাধিক বার দৈহিক সম্পর্ক হয়। আমি তাকে বিয়ে করার জন্য চাঁপ দিলে, সে তালবাহানা শুরু করে। আমি কোন উপায় না দেখে, বিয়ের দাবিতে তার বাড়িতে ৫দিন ধরে অনশন করছি। তিন মাস আগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আমার বিয়ে হয়েছিল। আমি স্বামীকে ত্যাগ করে, আমার সব গহনা ও টাকা পয়সা ইসরাইলকে দিয়েছি। এখন এ অবস্থায় সে আমাকে বিয়ে না করলে, আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না
কামরুজ্জামান ওরফে ইসরাইল মুন্সী বলেন, উপজেলার চাঁদহাট বাজারে আমার একটি কাপড়ের দোকান আছে। কাপড় কেনার জন্য খুশি আক্তার আমার দোকানে বিভিন্ন সময় আসতো। এরি মধ্যে তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আমি তাকে গোপনে বিয়ে করে বাসা ভাড়া নিয়ে নগরকান্দায় থাকতাম। কিন্তু পরে তার সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে পেরে আমি তাকে তালাক দিয়ে সম্পর্ক ছিন্ন করেছি।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা