অসদাচরণের অভিযোগ নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদককে শোকজ
নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানকে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমের জন্য শোকজ করেছে কেন্দ্রীয় কিমিটি। একইসঙ্গে তাকে আগামি তিন দিনের মধ্যে কেন্দ্রীয় দপ্তরে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে যুবদলের কেন্দ্রীয় সংসদের ফেসবুক পেইজে কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়ার সই করা শোকজের চিঠি প্রকাশ করা হয়েছে।
নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন চিঠির সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে চট্টগ্রামস্থ হোটেল আগ্রাবাদের ইছামতি হল রুমে আগামী ৯ ও ১০ মে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য 'কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা' শীর্ষক সেমিনার এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যৌথ সমাবেশ সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় নুরুল আমিন খানের সঙ্গে সামান্য ভুল বুঝাবুঝি হয়েছে। এ কারণে শোকজের চিঠি দেওয়া হয়েছে।
নুরুল আমিন খানকে লেখা চিঠিতে বলা হয়েছে, ‘আপনি জেলা যুবদলের সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও দলীয় কর্মসূচীতে নেতৃবৃন্দের সাথে অসদাচরণের মাধ্যমে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রম পরিচালনা করেছেন বলে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে। এমতাবস্থায়, সংগঠন বিরোধী এহেন কর্মকান্ডের জন্য আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী তিন দিনের মধ্যে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সম্মুখে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হলো’।
এদিকে অভিযুক্ত নুরুল আমিন খান বুধবার (৩০ এপ্রিল) নিজের ফেসবুক আইডিতে কৃতকর্মের জন্য দলের কেন্দ্রীয় সংসদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিয়েছেন।
এমএসএম / এমএসএম
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ
নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক