ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে প্রশাসনের শ্রমিক বিহীন মহান মে দিবস পালিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১-৫-২০২৫ দুপুর ২:৫৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে শ্রমিক বিহীন মহান মে দিবস পালিত হয়েছে। 

বৃহস্পতিবার ১ লা মে উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রমিক দিবসে রাজনৈতিক ব্যক্তিবর্গের উপস্থিতি থাকলেও দেখাযায়নি কোন পেশাজীবি শ্রমিকদের। এ নিয়ে খেটে খাওয়া দিনমজুরদের মাঝে চলছে নানা আলোচনা সমালোচনা। 

সরেজমিনে গিয়ে দুপুর ১২ টার দিকে রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে দেখাযায়, র‍্যালীতে অংশগ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইসিটি কর্মকর্তাসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এ বিষয়ে উপজেলার স্থানীয় একাধিক রিকশা চালক, দিনমজুর, নির্মাণ শ্রমিকরা জানান, দিবস আসে দিবস যায়। কিন্তু আমরা শ্রমিক আমাদের কোন খোঁজ খবর নাই।  আজকে শ্রমিকদের দিবসেও আমাদের কাজ করতে হচ্ছে। প্রশাসনের কেউ আমাদের ডাকে নাই। 

শ্রমিক বিহীন মে দিবস পালনের বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম বলেন, এ সময় শ্রমিকদের আমার কোন নজরে পড়ে নাই। 

জামায়াতে ইসলামীর উপজেলার নায়েবে আমির মো. আবুল কালাম বিশ্বাস বলেন, রায়গঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক হিসাবে আমি কোন দাওয়াত পাইনি। তবে শ্রমিক দিবসের প্রোগ্রামে ল কোন শ্রমিক নাই। আমাকে রাজনীতিবীদ হিসাবে দাওয়াত দিয়েছিলো উপজেলা প্রশাসন।

উপজেলা ইমারত নির্মাণ শ্রমিকের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, ১০ জন শ্রমিক পাঠানো হয়েছিলো তারা গিয়েছে কিনা তা আমার জানা নাই। 

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ন কবিরের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি সবাইকে ইনভাইট করেছি। তবে প্রোগ্রামে কোন শ্রমিকদের দৃশ্য দেখা যায়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আপনার সাথে পড়ে কথা বলব। পরে তিনি ফোন করে জানান, মাত্র ১০ জন শ্রমিকের উপস্থিতিতে এ দিবস পালন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬