ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সাভারে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১-৫-২০২৫ দুপুর ২:৫৬

শ্রমজীবি মানুষের অধিকার বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার এই প্রতিপাদ্য নিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সাভার উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে সাভারে পালিত হলো মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত। 

বৃহস্পতিবার ১ লা মে সকালে সাভার উপজেলা পরিষদের হলরুমে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিচালক মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আবুবকর সরকার, সিনিয়র এএসপি আবু রায়হান মোঃ মুরাদ,
সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া শ্রমিক নেতা সহ বিভিন্ন কল কারখানার শ্রমিকরা এ সময় অতিথিরা জানান বর্তমান সরকার শ্রমিকদের জীবন মান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে 
এ সময় শ্রমিক নেতা ও শ্রমিকরা তাদের ন্যায্য সকল অধিকার বাস্তবায়ন ও কোন ধরনের অপ্রীতিকর অবস্থা প্রতিরোধে  তাৎক্ষণিক ব্যবস্থা গ্ৰহনের আহ্বান ও সম্প্রতি সাভার উপজেলায় বেশ কিছু কারখানা বন্ধ হয়ে যাওয়ায় উদ্বেগ জানান।
এই বিষয়ে প্রধান অতিথি সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ আবু বকর সরকার বলেন,শ্রমিকদের যে দাবি ও সংগ্রাম তা পুরোপুরি পূরণ হয় নাই । এখনো কিছুটা বাকি আছে তাই শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ের ক্ষেত্রে রোড বন্ধ করে কোন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না করে সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের বিষয়ে আলোচনায় বসতে পারে। কারণ গাড়ি চালক হেলপার ড্রাইভার সকলেই কিন্তু শ্রমিক। আমরা যারা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ফ্যাক্টরি সংশ্লিষ্ট কর্মকর্তা ব্যক্তিবর্গ আছেন তারা শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের ক্ষেত্রে বসে সমাধানের পথ বার করতে পারি। প্রধান অতিথি তার বক্তব্যে একথা বলেন, শ্রমিকরা যেমন কর্মের  মাধ্যমে তাদের পরিবারের ভরণপোষন চালান মালিকপক্ষ কিন্তু তারা রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামোকে সচল রাখার ভূমিকা পালন করে থাকে, তাই দুই পক্ষকেই সম্মানিতভাবে ভূমিকা পালন করতে হবে। 
এ আলোচনা সভায়  আন্তজার্তিক মহান ১ লা মে দিবসে সারা বিশ্বের সকল নিহত শ্রমিক ও  বিশ্বের সকল  শ্রমজীবি মানুষের  কল্যানের জন্য  দোয়া প্রার্থনা করে এ অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়েছে

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান