ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাভা‌রে সমাজতা‌ন্ত্রিক শ্রমিক ফ্রন্টের উ‌দ্যো‌গে মে দিবস পা‌লিত


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ১-৫-২০২৫ বিকাল ৭:৪১

সাভা‌রে সমাজতা‌ন্ত্রিক শ্রমিক ফ্রন্টের উ‌দ্যো‌গে ১৩৯ তম আন্তর্জা‌তিক মে দিবস পা‌লিত হয়। মে দিবসে লাল পতাকা র‌্যা‌লি সাভার বাজার বাসস্ট‌্যান্ড প্রদ‌ক্ষিন শে‌ষে রানাপ্লাজার সাম‌নে সমা‌বে‌শে মি‌লিত হয়।

বৃহস্প‌তিবার সকাল ১১টায় কম‌রেড এ‌্যড‌ভো‌কেট সৌ‌মিত্র কুমার দা‌সের সভাপ‌তি‌ত্বে ও আহ‌মেদ জীব‌নের সঞ্চালনায় সমা‌বে‌শে বক্তব‌্য রা‌খেন, বাসদ সাভার উপ‌জেলা আহবায়ক আবু বকর সি‌দ্দিক লাভলু, সাভার-আশু‌লিয়া-ধামরাই শিল্পাঞ্চল ক‌মি‌টির সাধারণ সম্পাদক আহ‌মেদ জীবন, আশু‌লিয়া থানা ক‌মি‌টির সভাপ‌তি মা‌ফিজুল ইসলাম, আশু‌লিয়া থানা ক‌মি‌টির সাধারণ সম্পাদক শুভ আচায‌্য, সমাজতা‌ন্ত্রিক ছাত্রফ্রন্ট জাহাঙ্গীর নগর বিশ্ব‌বিদ‌্যালয় শাখার সংগঠক সোহাগী সা‌মিয়া, তান‌জিল আহম্মদ, ক‌বি আশরাফুল ইসলাম প্রমূখ।

সমা‌বে‌শে সভাপ‌তি কম‌রেড এ‌্যড‌ভো‌কেট সৌ‌মিত্র কুমার ব‌লেন, গণতা‌ন্ত্রিক শ্রম আইন প্রণয়ন, ন‌্যায‌্য মজুরী নির্ধারন, ট্রেড ইউ‌নিয়ন অ‌ধিকার, সামা‌জিক নিরাপত্তা প্রদান, শ্রম ক‌মিশন সুপা‌রি‌শের বাস্তবায়ন চাই। র‌বিন‌টেক্স, এ‌শিয়ান পেইন্ট‌সে অসৎ শ্রম আচর‌ণের শা‌স্তি চাই। শ্রমিক নেতা‌দের না‌মে মিথ‌্যা মামলা প্রত‌্যাহার কর‌তে হ‌বে। গা‌র্মেন্টস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় ক‌মি‌টির সাধারণ সম্পাদক ও নারায়নগঞ্জ জেলা ক‌মি‌টির বাসদ নেতা সে‌লিম মাহমুদ, চট্রগ্রা‌মে ব‌্যাটারী চা‌লিত যানবাহন উ‌চ্ছেদ বন্ধ ও লাই‌সেন্সের ন‌্যায়সঙ্গত দা‌বি‌তে আ‌ন্দোলন থে‌কে গ্রেফতার চট্রগ্রাম জেলার ই‌জি বাইক সংগ্রাম প‌রিষ‌দের আহবায়ক ও চট্রগ্রাম বাস‌দ এর ইনচার্জ আল কা‌দেরী জয়, সমাজতা‌ন্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্রগ্রাম জেলার সভাপ‌তি মিরাজ উ‌দ্দিন, ব‌্যাটারী চা‌লিত রিকশা, ভ‌্যান ও ই‌জিবাইক সংগ্রাম প‌রিষ‌দের নেতা রোকন ও সীমা আক্তারসহ বি‌শেষ ক্ষমতা আই‌নে গ্রেফতাকৃত শ্রমিক নেতা‌দের অ‌বিল‌ম্বে মু‌ক্তি দি‌তে হ‌বে।

উ‌ল্লেখ‌্য, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকরা যে আত্মাহুতি দিয়েছিলেন তাদের সে আত্মত্যাগের সম্মানে বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার