ঈশ্বরদীতে মে দিবস উপলক্ষে শ্রমিকদলের র্যালি
মেহনতি মানুষের অধিকার আদায়ের প্রতীক মে দিবস উপলক্ষে বুধবার সকালে ঈশ্বরদীতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় ঈশ্বরদী উপজেলা ও পৌরসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে । শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি শহরের রেলগেট এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
কেন্দ্রীয় শ্রমিকদল নেতা আহসান হাবিবেবর সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব,ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু সাবেক ছাত্রনেতা মাহাবুবুর রহমান পলাশ ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহিন, রেলওয়ে শ্রমিকদলের সভাপতি মাসুদ রানা নয়ন, সাধারণ সম্পাদক ছবি মন্ডল, জেলা ট্রাক-ট্যাংকলরি-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ভাষা প্রামানিক ও সদস্য সচিব আবু বক্করসহ আরও অনেকে এসব কর্মসূচিতে অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, 'শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ে আজও কঠিন লড়াই চালিয়ে যেতে হচ্ছে। এই মে দিবস আমাদের নতুন প্রেরণা জোগায়।'
এমএসএম / এমএসএম
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে
বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল
নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২
চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার
আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ
ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন