জয়পুরহাটে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ এর উদ্বোধন
যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায়, জেলা ক্রীড়া অফিস জয়পুরহাট এর তত্ত্বাবধায়নে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ আওতায় ( অনুর্ধ্ব-১৫) স্কুল ছাত্রদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জয়পুরহাটের এতিহ্যবাহী তেঘর উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রশিক্ষণ এর উদ্বোধন করা হয়।
মাসব্যাপী ফুটবল টূর্ণামেন্ট এর উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তৃপ্তি কণা মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, জেলা শিক্ষা অফিসার রুহুল আমীন, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, বাংলাদেশ কারাতে ফেডারেশন এর যুগ্ম সাধারণ সম্পাদক কবির আকবর চৌধুরী তাজ, তেঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালেব মন্ডল, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসিবুল হক সানজিদ প্রমুখ।
প্রশিক্ষণে ৯০ জন খেলোয়াড় এর মধ্য ৪০ জন বাছাই পূর্বক চূড়ান্ত প্রশিক্ষণ এর জন্য মনোনীত হবে। ৪০ জনকে মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’