ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে ওয়ার্ল্ড ভিশনের ৩৩ বছরের পথচলার সমাপ্ত


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১১-৯-২০২১ দুপুর ৪:২

ওয়ার্ল্ড ভিশনের দীর্ঘ ৩৩ বছরের পথচলা সমাপ্ত হলো ময়মনসিংহে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন ময়মনসিংহ এরিয়া প্রোগ্রামের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান-২০২১ অনুষ্ঠিত হয়। শনিবার (১১ সেপ্টেম্বর)  টাউন হলের অ্যাড. তারেক স্মৃতি অডিটরিয়ামে ময়মনসিংহ উপজেলার জনগণের আয়োজনে ও বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন ময়মনসিংহ এরিয়া প্রোগ্রামমের সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বাট'লেট, সিনিয়র ডিরেক্টর অপারেশন অ্যান্ড প্রোগ্রাম কোয়ালিটি চন্দন জেড গোমেজ, বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন অপারেশন ডিরেক্টর সাগর মারান্ডি, মুক্তাগাছার এপি ম্যানেজার নম্রতা হাউই, ওয়ার্ল্ড ভিশন ফেজার কমিটির সাধারণ সম্পাদক ও প্রবীণ সাংবাদিক এ, এইচ এম মোতালেব, বীর মুক্তিযোদ্ধা সেলিম সাজ্জাদ প্রমুখ। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনিরা সুলতানা মনি বলেন, বর্তমান সরকারের সহযোগিতায় স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণে এবং ওয়ার্ল্ড ভিশনের অক্লান্ত সেবায় এলাকার জনগণ এখন অনেকটাই স্বাবলম্বী। এ কারণে আমরা বলতে পারি যে এ এলাকার জনগণ এখন নিজেরাই নিজেদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন ও মনিটরিং সহ নিজেদের দায়িত্ব নিতে সক্ষম। এ কারণে ওয়ার্ল্ড ভিশনের পক্ষে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করছি। এ সময় ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন ১৯৮৮ সালে ময়মনসিংহ এলাকায় কার্যক্রম শুরু করে। ময়মনসিংহ এরিয়া প্রোগ্রামে (এপি) ওয়াল ভিশন তার দীর্ঘ ৩৩ বছরের পথ পরিক্রমায় খাগডহর বয়রা দাপুনিয়া ও চর ঈশ্বরদিয়া ইউনিয়নের ৪০ টি গ্রাম এবং ময়মনসিংহ পৌরসভার ১৩ টি ওয়ার্ড এর অধীনে ২০৩৩৭৮ জয়ন উপকারভোগীর মধ্যে স্বাস্থ্য, পুষ্টি, পয়:নিষ্কাশন, অর্থনৈতিক উন্নয়ন, শিশু সুরক্ষা এবং বিভিন্ন দুর্যোগ প্রস্তুতি ও প্রশমন বিষয়ক কার্যক্রম পরিচালনা করেন। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান