টঙ্গীতে ছিনতাইয়ের সময় ‘নারকাটা’ মাসুদ গ্রেফতার
গাজীপুরের টঙ্গীতে বৃহস্পতিবার রাতে ছিনতাই করতে গিয়ে দুই সহযোগী সহ মাসুদ (নারকাটা) ডিবির হাতে আটক হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক সহ ১৬টি মামলা রয়েছে। মাসুদ (৩৫) টঙ্গীর এরশাদনগর ৭নং ব্লকের বাবুর্চি মোঃ আশরাফের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গীর আউচপাড়া মোক্তারবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সাথে আরো দুই সহযোগী সুমন ও পুশন ধরা পড়ে। গাজীপুর মহানগর ডিবি পুলিশের এসআই শফিক জানান, দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ছিনতাই করার সময় আমাদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় ধাওয়া করে তাদের আটক করা হয় । মাসুদ ওরফে নারকাটা মাসুদের বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন বিল্ডিং এ গিয়ে ঠিকাদারদেরকে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। এলাকায় মাদক ব্যবসায় তার আধিপত্য রয়েছে। বিভিন্ন অভিযোগ থাকলেও এলাকায় ভয়ে কেউ তার বিরুদ্ধে কথা বলে না।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিব জানান, যে কোন অপরাধীর তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। এধরনের সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে ।
এমএসএম / এমএসএম
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা