ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাছাইট গ্রামে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত
মাদকাসক্তি ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাছাইট গ্রামে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী র্যালি ও পথসভা।
শুক্রবার (২ মে) বিকেলে মাছিহাতা বাজার এলাকা থেকে শুরু হয়ে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে, মাদকের কুফল ও প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
মাদকবিরোধী র্যালি ও পথসভাটি আয়োজন করে “মাওলানা আব্দুল ওয়াহ্হাব (বড় হুজুর) ফাউন্ডেশন”, যা দীর্ঘদিন ধরে সামাজিক সেবা, মানবিক সহায়তা ও নৈতিক শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে।
র্যালিতে অংশগ্রহণকারী শিক্ষার্থী, যুবক ও স্থানীয় বাসিন্দারা ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে মাদকের বিরুদ্ধে সরব হন।
ব্যানারে লেখা ছিল— “থাকলে ইচ্ছা ও মনোবল, ঘটবে না মাদকের ছোবল” “তারুণ্য যদি সজাগ হয়—মাদক সেবন আর নয়”
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আমির হামজা ভূঁইয়া বলেন, “মাদক শুধু ব্যক্তিকেই নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। এর বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। তরুণদের বাঁচাতে হলে সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”
আয়োজকেরা জানান, এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে মাদকবিরোধী বার্তা পৌঁছে দেওয়া এবং তরুণ সমাজকে সচেতন করা। তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
আবিদ রহমান / আবিদ রহমান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার