আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জয়পুরহাটে নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল
আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জয়পুরহাটে নাগরিক পার্টির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নাগরিক পার্টির জেলা সংগঠক মোঃ ফিরোজ আলমগীরের নেতৃত্বে মিছিলটি শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাচুর মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত কিন্তু দৃপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, "বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও রাজনৈতিক নির্যাতনের মাধ্যমে সাধারণ জনগণের ওপর নিপীড়ন চালিয়েছে। জনগণের ভোটাধিকার হরণ, মতপ্রকাশের স্বাধীনতা হরণ এবং বিরোধী কণ্ঠরোধের মাধ্যমে তারা দেশে এক ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছে। এই স্বৈরাচারী সরকারের বিচার আন্তর্জাতিক মানদণ্ডে হতে হবে এবং আওয়ামী লীগকে অবিলম্বে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।"
সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠক ওমর আলী বাবু, মোঃ আশরাফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ বোরহান উদ্দিন, উপজেলা সংগঠক অধ্যক্ষ সাহেব আলী, প্রভাষক হেলাল উদ্দিন, প্রভাষক সেলিম এবং পাঁচবিবি উপজেলা সংগঠক আতিকুর রহমান আতিক।
বক্তারা দেশের প্রতিটি সচেতন নাগরিককে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’