ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কাউনিয়ায় অষ্টম বার্থডে ওপেন ব্রীজ প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ৩-৫-২০২৫ দুপুর ২:২২
'মাদক মুক্ত সমাজ গড়ি, ক্রীড়ায় সুস্থ জীবন গড়ি ' এই স্লোগান নিয়ে রংপুরের কাউনিয়া উপজেলার গাজীরহাটে ১৯৭২ সালে সাবেক জাতীয় দলের ফুটবলার মোসাব্বের হোসেন প্রতিষ্ঠিত করেন মিলন সংঘ নামে একটি ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠান প্রতি বছর আয়োজন করে বিভিন্ন খেলা ধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। তারই ধারাবাহিকতায় এবছরেও আয়োজন করে অষ্টম বার্থডে ওপেন ব্রীজ প্রতিযোগিতার। 
শুক্রবার উপজেলার গাজীরহাট মিলন সংঘে অষ্টম বার্থডে ওপেন ব্রীজ প্রতিযোগিতায় পলাশ-মাসুদ গ্রুপ এবং সফিকুল - অশোক এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পলাশ- মাসুদ গ্রুপ, সফিকুল- অশোক গ্রুপকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরে মিলন সংঘের সভাপতি মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী অতীত ক্লাব ঢাকা এর সভাপতি সাবেক জাতীয় দলের ফুটবলার মোসাব্বের হোসেন, সোনালী অতীত ক্লাব রংপুর এর সাধারণ সম্পাদক মোঃ রাকিবুজ্জামান রাকিব, সহসভাপতি মোঃ তাজুল ইসলাম তাজু, সাংস্কৃতিক সম্পাদক আমজাদ হোসেন চৌধুরী লিটন, সোনালী অতীত ক্লাব ঢাকা কোষাধ্যক্ষ সামসুজ্জামান ইউসুফ, সোনালী অতীত ক্লাব লালমনিরহাটের সভাপতি আব্দুল হাকিম, সোনালী অতীত ক্লাব রংপুর এর সদস্য শফিকুল ইসলাম মিঠু,ব্যবসায়ী মোয়াজ্জেম কিনতু,কাউনিয়া রিপোটার্স ইউনিটির উপদেষ্টা মনিরুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের সময়  প্রতিনিধি সাইদুল ইসলাম প্রমূখ। আলোচনা শেষে অতিথিবৃন্দ  বিজয়ীদের মাঝে প্রাইজমানি এবং ক্রেস্ট তুলে দেন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিলন সংঘের সাধারণ সম্পাদক মলিন চন্দ্র।

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়