রায়গঞ্জে কৃষকের আধা পাকা ধান কেটে নিল প্রতিপক্ষ
সিরাজগঞ্জের রায়গঞ্জে পূর্বশত্রুতার জেরে এক কৃষকের ১৫ শতক জমির আধা পাকা ধান কেটে নিয়েছে প্রতিপক্ষ।
এমন অভিযোগ উঠেছে অপরপক্ষে নেতৃত্ব দেওয়া একই গ্রামের আমিনুল ইসলাম, ইসমাইল হোসেন, ইউসুফ আলী ও তার লোকজনের বিরুদ্ধে।
ভুক্তভোগী কৃষক মো. আস্তাহার আলী উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিত্র তেঘুড়ী গ্রামের বাসিন্দা। শনিবার ভোর রাতে উপজেলার একই ইউনিয়নের ওই এলাকায় এমন ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে আমিনুল ইসলাম ও তার লোকজনের সঙ্গে জমি নিয়ে বিরোধ হয়ে আসছে। এর জের ধরে শনিবার ভোর রাতে প্রতিপক্ষরা ভুক্তভোগী কৃষকের ১৫ শতক জমিতে আধা পাকা ধান কেটে নিয়ে জমিটি দখলের চেষ্টা করে।
ভুক্তভোগী ওই কৃষক আরো জানায়, আমাদের জমির নামজারী ও ভূমি উন্নয়ন কর পরিশোধ করা আছে। তার পরেও সন্ত্রাসী হামলার প্রস্তুতি নিয়ে ধান গুলো কেটে নিয়ে যায় তারা। তাদের সন্ত্রাসী হামলার প্রস্তুতি দেখে আমাদের লোকজন ধান ক্ষেতে যাওয়ার সাহস পায়নি। তবে এ ঘটনায় ৯৯৯ লাইনের মাধ্যমে পুলিশকে জানালে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবার।
অভিযুক্ত আমিনুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি মুঠোফোনে জানান, আমাদের ক্ষেতে আমরা ধান রোপন করেছি। আবার আমরাই কেটেছি। আমাদের সকল কাগজপত্র আছে।
এ বিষয়ে রায়গঞ্জ থানার এস আই বাবলু জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অভয় পক্ষের কাগজ পত্র নিয়ে থানায় আসতে বলেছি। কাগজ পত্র দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
এমএসএম / এমএসএম
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা
নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা