গাকৃবিতে এমএস ও পিএইচডি কোর্স চালুকরণে কর্মশালা
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) প্যাথোবায়োলজি বিভাগে “এমএস ইন প্যারাসাইটোলজি” এবং “পিএইচডি ইন প্যাথোলজি” ডিগ্রি প্রদানের লক্ষ্যে কোর্স চালুকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে সকাল ১১টায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রমিজ উদ্দীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন এন্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন, পরিচালক (ছাত্র-কল্যাণ), পরিচালক (বহিরাঙ্গণ কার্যক্রম), প্যাথোবায়োলজি বিভাগের শিক্ষকবৃন্দ-শিক্ষার্থীবৃন্দ, রেজিস্ট্রারসহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আগত বিশেষজ্ঞবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন প্যাথোবায়োলজি বিভাগের প্রফেসর ড. মোঃ গোলাম হায়দার। এরপর ডিগ্রি দুটির কোর্স লে-আউট পর্বে পিএইচডি ইন প্যাথোলজি বিষয়ে তথ্যবহুল প্রেজেন্টেশন দেন বিশ্ববিদ্যালয়ের প্যাথোবায়োলজি বিভাগের প্রফেসর ড. মোঃ তৈমুর ইসলাম এবং মাস্টার অব সায়েন্স (এমএস) ইন প্যারাসাইটোলজি ডিগ্রির উপর উপস্থাপনা প্রদান করেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ আরাফাতুর রহমান। উপস্থাপনায় শিক্ষকবৃন্দ ডিগ্রি দুটির প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং সুবিধাবলির প্রসঙ্গ উল্লেখপূর্বক কোর্স সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন। পরে কোর্স দুটিকে কীভাবে সুচারুরূপে পরিচালনা করা যায় সে লক্ষ্যে ফ্লোর উন্মুক্ত করে উপস্থিত বিশেষজ্ঞবৃন্দের দৃষ্টি আকর্ষণ করা হয়। উন্মুক্ত এ প্রশ্নোত্তর পর্বে বিশেষজ্ঞগণ নতুন কোর্স কাঠামো, পাঠ্যসূচি, একাডেমিক ও গবেষণার মান উন্নয়নসহ বিভিন্ন মতামত ও পরামর্শ প্রদান করেন।
পরে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “প্যাথোবায়োলজি বিভাগে গবেষণার ক্ষেত্র সম্প্রসারণ ও উচ্চশিক্ষার মানোন্নয়নে এই দুটি ডিগ্রির চালু হওয়া সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” এ প্রোগ্রামের মাধ্যমে দেশের প্রাণিস্বাস্থ্য ও কৃষি খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেও উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ