জুড়ীতে সানাবিল ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু সেবাকেন্দ্রের উদ্বোধন
মৌলভীবাজার জেলার জুড়ীতে সানাবিল ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু সেবাকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩ মে) দুপুরে জুড়ী উপজেলার সানাবিল লাইব্রেরি অ্যান্ড এডুকেশন সেন্টারে এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কার্যক্রমের সূচনা হয়।
সানাবিল ফাউন্ডেশনের উপদেষ্টা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়ার সভাপতিত্বে এবং জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজীর আহমেদ রাসেল, নিউ সিটি ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ডা. জামান, সানাবিল আই কেয়ারের চক্ষু বিশেষজ্ঞ ডা. বুরহান উদ্দিন, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা ফখর উদ্দিন পাঠান, শিক্ষক গৌছ উদ্দিন, উপজেলা চত্বর জামে মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ প্রমুখ।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার এই চক্ষু সেবাকেন্দ্রে বিনামূল্যে চোখের চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ এবং চশমা সরবরাহ করা হবে। সুবিধাবঞ্চিত জনগণের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ