রায়গঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের রায়গঞ্জে ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক বিএনপি নেতা।
রবিবার সকাল ১০ টার দিকে উপজেলার ধামাইনগর বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলী।
এ সময় তিনি বলেন, ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি কাজিমুদ্দিন কাজি বিভিন্ন চাঁদাবাজী ও অপকর্মে জরিত থাকায় ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ লিখিত অভিযোগ দেওয়ার পর আমার ওপর ব্যক্তি আক্রসে আ. লীগ পরিবারের সদস্য আবু সাঈদ ও আব্দুল মালেককে দিয়ে অনুরূপ একটি লিখিত দায়ের করেন। তারা যদি আমার ওপর আনিত অভিযোগের প্রমাণ দিতে পারেন সেই বিচার জনগণের হাতে ছেড়ে দিলাম। সেই সাথে তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়েও সিদ্ধান্ত আপনাদের হাতেই দিয়ে দিলাম।
এ সময় ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি বাবলু, সাংগঠনিক সম্পাদক রিপন আহমেদ, যুব দলের আহবায়ক শাকিল তালুকদার, সদস্য সচিব মাসুদ সরকারসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে