ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নেত্রকোণা সদর উপজেলায় গরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ৪-৫-২০২৫ দুপুর ২:২৪

নেত্রকোণা সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ মে ২০২৫) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে বিপুল সংখ্যক অভিভাবক,শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ মজিবুর রহমান। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সহকারী সুপার মোঃ বিল্লাল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম মুসা,সাবেক কোষাধ্যক্ষ,জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সাদেক খান দিপ সভাপতি,পৌর কৃষক দল মোস্তফা মাসুদ সদস্য, জেলা বিএনপি;মোঃ নজরুল ইসলাম সভাপতি, কৃষক দল; মাজহারুল ইসলাম আয়াতুল, ছাত্রদল সভাপতি ও মাহবুবুল ইসলাম কমল চেয়ারম্যান ১নং মোগাতী ইউনিয়ন।

বক্তারা বলেন,শিক্ষার মানোন্নয়নে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। তারা শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখা,পাঠদানের মান বৃদ্ধি এবং অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান