পটুয়াখালীর মির্জাগঞ্জে শিশুর গলায় ছুরি ধরে ডাকাতি
পটুয়াখালীর মির্জাগঞ্জের ২নং মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাফর মেম্বারের বসত ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল জাফর মেম্বারকে পিটিয়ে আহত ও তার পরিবারের সদস্যকে জিম্মি করে এবং ৮ বছরের শিশুর গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে ডাকাতি করেছে বলে জানা গেছে।
শনিবার (৩ মে) রাত ২টার সময় উপজেলার ২নং মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া কলাগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জাফর মেম্বার জানান, শনিবার রাত আনুমানিক ২টার দিকে ৭/৮ জনের ডাকাতদল বাসার দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ডাকাতরা ধারালো অস্ত্রের মুখে তাকে ও তার পরিবারের সদস্যকে জিম্মি করে হাত পা ও মুখ বেঁধে ফেলে। এসময় তার শিশুর গলায় অস্ত্র ধরে ও ঘরের আলমারী ভেঙে নগদ ২ লাখ ৮৫ হাজার টাকা, প্রায় ৪ ভরি স্বর্ণালংকার ও চারটি মোবাইল ফোন লুট করে ডাকাতরা। তিনি আরো বলেন, ডাকাতরা মুখে কাপড় বাঁধা অবস্থায় ছিলো। তাই কাউকে চিনতে পারেননি।
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম হাওলাদার বলেন, আমরা সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্যাপারটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত