ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

দুই নেতার মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

রক্তের স্রোতে সকল ষড়যন্ত্র ভাসিয়ে দেয়ার অঙ্গীকার


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৪-৫-২০২৫ দুপুর ২:৪০

শহীদের আত্নত্যাগ ও পবিত্র রক্তের স্রোতে ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র ভাসিয়ে দেওয়ার অঙ্গীকার করে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্নাঙ্গ বাস্তবায়নের সংগ্রামে ঐক্যবদ্ধ আন্দোলনে সকল জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে ইউপিডিএফ গণতান্ত্রিক এর নেতারা।

রবিবার (০৪ মে ২০২৫) সকালে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গনতান্ত্রিক)  এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বীর শহীদ তপন জ্যোতি চাকমা (বর্মা) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির( এমএনলারমা) সহ সভাপতি বীর শহীদ এডভোকেট শক্তিমান চাকমার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরন সভার আয়োজন করা হয়। 

শুরুতে শহীদদের অস্থায়ী বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে পুষ্পমাল্য অর্পণ করেন ইউপিডিএফ (গনতান্ত্রিক) দলের কেন্দ্রীয় কমিটি,পিসিপি (গনতান্ত্রিক),কেন্দ্রীয় কমিটিসহ গন্যমান্যরা। স্মরনসভার শুরুতে অধিকার আদায়ের সংগ্রামে শহীদদের স্মরণে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন করা হয়। পরে স্মরণ সভায় সভাপতিত্ব করেন, মধুপুর গ্রামের কার্বারী কালাসোনা চাকমা। 

ইউপিডিএফ গনতান্ত্রিক এর কেন্দ্রীয়  সাংগঠনিক সম্পাদক অমর চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কলিন চাকমা, ছাত্রনেতা বিজয় চাকমা, ইউপিডিএফ গনতান্ত্রিক এর ছাত্র ও  যুব বিষয়ক সম্পাদক অমল কান্তি চাকমা প্রমূখ। সভায় দলীয় কর্মী,পিসিপির কর্মী ছাড়াও  বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

পাউরুটি কিনতে গিয়ে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক

শরণখোলায় খাবারের প্রলোভনে শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরির প্রলোভন; ওলামা দলের সাবেক নেতার বিরুদ্ধে

লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত