তারুণ্যের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধশালী আগামীর বাংলাদেশ:দীপ্তি
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তী বলেছেন, বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তনশীল। এ পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলার জন্য তরুণদের মধ্যে সৃজনশীলতা, উদ্ভাবনী মনোভাব এবং নেতৃত্বের গুণাবলী থাকা প্রয়োজন। তরুণেরা এখন প্রযুক্তি, সামাজিক মিডিয়া ও অন্যান্য বিভিন্ন ক্ষেত্রের মাধ্যমে নতুন নতুন ধারণা এবং উদ্যোগ নিয়ে এগিয়ে আসছে। যা আগামীর সুখি সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।
তিনি আজ ৪ মে (রবিবার) সকাল ১১ টায় মুরাদপুর মোহাম্মদপুর মোড়ে ঈদগাহে পাঁচলাইশ থানা যুবদলের উদ্যোগে আগামী ১০ মে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রস্তুতি সভায় প্রধান বক্তার বক্তব্যে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, তরুণদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, তাদের অধিকার, দায়িত্ব সম্পর্কে শিক্ষা দেয়া। নির্বাচনী প্রক্রিয়া ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরতে। রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে তরুণদের অবদান নিশ্চিত করার লক্ষ্যেই তারুণ্যের আগামী ১০ মে ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠের সমাবেশ। তিনি এ সময় পাঁচলাইশ থানা যুবদলের অন্তর্গত ওয়ার্ড ইউনিট যুবদল নেতৃবৃন্দকে অতীতের ন্যায় সুশৃংখলভাবে মহাসমাবেশ সফল করার জন্য সকলকে সর্বাত্মকভাবে প্রস্তুতি নেয়ার আহবান জানান।
পাঁচলাইশ থানা যুবদলের সাবেক আহবায়ক মোহাম্মদ আলী সাকীর সভাপতিত্বে ও সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রাসেলের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সাবেক সহ সভাপতি এস এম শাহ আলম রব, ফজলুল হক সুমন, মোহাম্মদ মুছা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবির, ইকবাল পারভেজ, এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, রাজন খান, ওমর ফারুক, সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগীর, মহিউদ্দিন মুকুল, আসাদুজ্জামান রুবেল, সাবেক সহ সম্পাদক মাহবুবুর রহমান, মো: শাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম, হামিদুল হক চৌধুরী, হাফেজ কামাল উদ্দিন, ইব্রাহিম খান, সাবেক সদস্য শাবাব ইয়াজদানী, মো কলিম উল্লাহ, সাইদুল হক সিকদার, থানা যুবদলের সাহেদ খান পারভেজ, সেলিম উদ্দিন সেলিম, রিদওয়ান হোসেন জনি, মোঃ রাসেল আকাশ, শাহিদুল ইসলাম মাসুম, শহিদুল ইসলাম কুট্টি, মিল্লাত হোসেন, হুমায়ূন আহমেদ, গিয়াস উদ্দিন, মোহাম্মদ জাবেদ হোসেন, সাদেক আহমেদ, এস এম শাহবাজ, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ মনসুর, মোহাম্মদ নাসির, আমজাদ হোসেন, আরিফুল ইসলাম ইলু, আব্দুল মান্নান, মোঃ সেলিম, মাইনুদ্দিন মামুন, কোরবান আলী রহিম, হাসান চৌধুরী তোফা, এনামুল ইসলাম এনাম, মোহাম্মদ ইউনুস, সোলায়মান হোসেন মনা, জাবেদ হোসেন, মাসুদ আলম, মোঃ সুমন, মোহাম্মদ মোরশেদ, তোফাজ্জল হোসেন, ইকবাল হোসেন জিসান, খোকন মোল্লা, মোঃ ফারুক, নুরুল হক, হানিফ রানা, রাসেল আহমদ, জসিম উদ্দিন তালুকদার ও ওমর সানি প্রমুখ।
এমএসএম / এমএসএম
দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৫ আসামি গ্রেপ্তার
খুলনা র্যাবের বাগেরহাটে অভিযান ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার
কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা
মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার
১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, আটক ৩
মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ
সিংড়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষ চারা বিতরণ
আইনজীবীর বিরুদ্ধে বৃদ্ধ, অসহায় শ্বশুর শ্বাশুড়ীকে নির্যাতন ও হয়রানির অভিযোগে পঞ্চগড়ে মানববন্ধন
জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু
লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে
নাচোলে ৩২ তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন