ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

খিলক্ষেতে চাঁদাবাজ রফিক গংদের কালো থাবা

ডেসকোতে এলটি লাইন নির্মাণে চাঁদা না দেয়ায় মুন্নি এখন দিশেহারা


কমল চৌধুরী   photo কমল চৌধুরী
প্রকাশিত: ৪-৫-২০২৫ দুপুর ৪:৪৬

খিলক্ষেত খ-৪২,মধ্যপাড়ায় ডেসকোতে ডিপোজিট স্কিমের আওতায় এলটি লাইন নির্মাণে চাঁদা না দেয়ায় চাঁদাবাজদের দৌরাত্নে মুন্নি এখন দিশেহারা হয়ে ঘুরছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজধানীর  খিলক্ষেত খ-৪২, মধ্যপাড়ার মৃত শেখ মোহাম্মদ আলী ও  আকলিমা বেগমের মেয়ে মমতাজ আক্তার মুন্নি (৩২) ডেসকোতে ডিপোজিট স্কীমের আওতায় এলটি লাইন নির্মাণের জন্য আবেদন করে। সে এ কারণে ডেসকোতে ইউসিবিএল এর মাধ্যমে ৮৬ হাজার ২ শত ৬৯ টাকা জমা দিয়েছে। এরপর ডেসকো  মুন্নির বাড়িতে ডিপোজিট স্কীমের আওতায় এলটি লাইন নির্মাণের  জন্য দুটি পিলার স্থাপন করে। ডেসকো থেকে পিলারে মোটা তার লাগাতে গেলে খিলক্ষেত খ-৪০,মধ্যপাড়ার মৃত আবদুল বারেক ও মৃত ফিরোজা বেগমের ছেলে  রফিক মিয়া  ও ছফিল মিয়া এবং রফিকের ছেলে রাহাত মিতা, সাইদের ছেলে  জনি মুন্নির কাছে মোটা অংকের চাঁদা দাবী করে। মুন্নি চাঁদা দিতে অস্বীকার  করলে তারা ডেসকোর লোকজনকে পিলারে তার লাগাতে বাঁধা প্রদান করে ও তাদের গায়ে হাত তোলে। এ সময় মুন্নির ছোট ভাই শেখ আবদুল্লাহ এসে বিষয়টিতে  হস্তক্ষেপ  করলে তারা তার গায়ে কিল, ঘুষি মারতে থাকে। এতে শেখ আবদুল্লাহর শরীরে মারাত্নকভাবে ফুলা,জখম হয়। ডেসকোর লোকেরা তাদের হাত থেকে  আবদুল্লাহকে রক্ষা করে। এরপর রফিক মিয়া মুন্নির বাড়ীতে বিদ্যুৎ সংযোগ না দেয়ার জন্য ডেসকো অফিসে আবেদন করে। ডেসকো থেকে মুন্নিকে-রফিকের আবেদনের প্রেক্ষিতে লাইন নির্মাণে বাঁধা নিরসন/ ট্রান্সফরমার  স্থানান্তর/সমাধান প্রসঙ্গে চিঠি প্রদান করে। এ বিষয়ে  মুন্নি  ৩ মার্চ ডিএমপির খিলক্ষেত থানায় রফিক মিয়া, ছফিল মিয়া, রাহাত মিতা, জনি -৪ জনের বিরুদ্ধে জিডি (নম্বর-৭১) করে।
খিলক্ষেত থানার এস আই মাইন উদ্দিন মমতাজ আক্তার মুন্নির জিডি তদন্তের জন্য অনুমতি চেয়ে অতি সম্প্রতি ঢাকা সিএম এম আদালতে আবেদন করলে আদালত সরকারী কার্যবিধির ১৫৫/১ ধারা মোতাবেক নন জিআর -৮০৪/২৫ নং মামলায় বাদীকে আগামী ৬ মে সকাল ১০ টায়  জাতীয় পরিচয়পত্র/ জাতীয় জন্ম সনদ নিয়ে হাজির করার জন্য  তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেন।মুন্নির বাড়ীতে ডেসকোর বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য খিলক্ষেত মধ্যপাড়ার ১১ টি পরিবারের ১১ জন ব্যক্তি গত ২৮ এপ্রিল ডেসকোর ব্যবস্থাপনা পরিচালকের নিকট আবেদন করেন। গত ২৮ এপ্রিল ডিএমপির উপ পুলিশ কমিশনার-গুলশান এর কাছে মুন্নি  ্নআবেদন করে।
গত ২৭ এপ্রিল ডেসকোর লোকেরা মুন্নির বাড়ীতে পুনরায় বিদ্যুতের তার টানাতে গেলে রফিক গংরা বাঁধা প্রদান করে  হুমকি দেয়। এ সময় মুন্নির বৃদ্ধা মা আকলিমা বেগম এগিয়ে আসলে রফিক গংরা তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাড়িতে বিদ্যুৎ সংযোগের কারণে চাঁদাবাজরা  মুন্নির একমাত্র আদরের ছোট ভাইও মাকে মারধর করে  এবং মুন্নিকে ও প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে মুন্নি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে। অভিভাবকহীন মুন্নি শুধুমাত্র চাঁদাবাজদের কারণে অসহায় হয়ে সংশ্øিষ্ট বিভিন্ন সরকারী দপ্তরে ঘুরে বেড়াচ্ছে।অসহায় মুর্ন্নিন নির্বাক দুটি চোখের বোবা কান্না হতাশার আঁধারে নিরাশার দোলাচলে শুধু ন্যায় বিচার প্রাপ্তির প্রত্যাশা করছে সংশ্লিষ্ট আদালত ও সরকারী কার্যালয়ে। তাই এলাকাবাসীর দাবী চাঁদাবাজদের কারণে আর কোন মুন্নিকে যেন  জীবনের ঝুঁকি নিয়ে এভাবে অসহায়  হয়ে বাঁচতে না হয়।

 

এমএসএম / এমএসএম

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত

রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ

ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন

শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন

৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প

ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম