ঈশ্বরদীতে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার
ঈশ্বরদীতে বিয়ের প্রলোভন দেখিয়ে আলোচিত এক অজ্ঞাত খাতুন (২৮) ধর্ষণ মামলার প্রধান আসামী ধর্ষক শিমুলকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা। শনিবার দিবাগত গভীর রাতে ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া এলাকায় তার ফুফুর বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী শিমুল হোসেন (২৭)সলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর বালুরখাদ মোড় এলাকার মৃত ইব্রাহিমের ছেলে।
থানায় দাখিলকৃত এজাহার সূত্রে জানা যায়, পাবনা সরকারী এ্যাডওয়ার্ড কলেজে অধ্যয়নরত অবস্থায় গত দু’বছর পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসামী শিমুলের সহিত পরিচয় হয় ঐ অজ্ঞাত খাতুনের । এক পর্যায়ে উভয়ের মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে।
আসামীর সহিত ধর্ষিতার প্রেম ভালোবাসার সূত্র ধরে তাকে ঈশ্বরদী থানা এলাকার বিভিন্ন পার্কে ও আসামীর আত্মীয় স্বজনের বাসা বাড়িতে নিয়ে বিবাহ করার প্রলোভন দেখিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে শারীরিক মেলামেশা করা হয়।
গত বছর ২৫ নভেম্বর মুলাডুলির একটি পার্কে ধর্ষক শিমুল শারীরিক মেলামেশা করতে চাইলে ভিকটিম তাকে বাধা প্রদান করায় সে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে।
সূত্র আরও জানায়, এক মাসের অধিক সময় অতিবাহিত হলে ভিকটিমের ঋতুস্রাব না হওয়ায় পরীক্ষা করার পরে জানতে পারে যে, সে গর্ভবতী। ভিকটিম আসামী শিমুলকে বিষয়টি অবগত করে ও বিবাহের জন্য চাপ দেয়। আসামী তাকে বিবাহ না করে তার গর্ভের সন্তান নষ্ট করতে বলে এবং গর্ভের সন্তান নষ্ট করলে সে বিবাহ করবে বলেও জানান।
এমতাবস্থায় বিবাহের দাবীতে ভিকটিম ঈশ্বরদী থানাধীন সলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর বালুর খাদ মোড় গ্রামস্থ আসামীর পিতার বসত বাড়িতে যায় এবং সেখানে অনশন করেন। অনশনকালে সেখানে লোকজন তাকে অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং শিমুলের সঙ্গে বিবাহ দিতে অস্বীকার করলে ভিকটিম আইনের আশ্রয় নেয়।
ঈশ্বরদী থানার এসআই শরিফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী শিমুল ভিকটিমের সাথে তার সম্পর্কের কথা স্বীকার করেছে। তাকে ঈশ্বরদী থানা পুলিশের মাধ্যমে পাবনা জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু