ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সাংবাদিকদের হুমকি

গাজীপুর স্বাস্থ্যখাতে জিয়া-নজরুলের আধিপত্য


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৫-২০২৫ দুপুর ৩:৫২

গাজীপুরের সাবেক সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বহুল আলোচিত স্বাস্থ্য পরিদর্শক জিয়াউল হক জিয়াকে পরিদর্শন কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে স্বাস্থ্য বিভাগ। তার বিরুদ্ধে উৎকোচ গ্রহণ, স্বেচ্ছাচারিতা, স্বাস্থ্যসেবায় বিশৃঙ্খলা সৃষ্টি, এবং কর্মীদের হয়রানির অভিযোগ ওঠে সম্প্রতি এক অনুসন্ধানী প্রতিবেদনে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, জিয়া নিয়মিতভাবে স্বাস্থ্য সহকারী ও কর্মীদের কাছ থেকে অর্থ আদায় করতেন, উপহার গ্রহণ করতেন এবং ছুটি ও প্রশিক্ষণ অনুমোদনের ক্ষেত্রে নানা রকম হয়রানির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করতেন। এসব অভিযোগের ভিত্তিতে গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান বলেন, "তদন্তের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে প্রাথমিক ব্যবস্থা হিসেবে পরিদর্শনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।"

তবে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন সাংবাদিকদের ওপর চাপে আসেন জিয়ার ঘনিষ্ঠজনরা। অভিযোগ উঠেছে, জিয়ার কথিত মেয়ের জামাই পরিচয় দিয়ে নজরুল ইসলাম আজহার নামের এক ব্যক্তি স্থানীয় সাংবাদিকদের হুমকি দিচ্ছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

জানাগেছে, জিয়ার দুর্নীতির বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর নজরুল সাংবাদিকদের উদ্দেশ্যে হুমকিস্বরূপ বক্তব্য প্রদান করেন এবং "দেখে নেওয়ার" ভয় দেখান। এর ফলে গাজীপুরে সাংবাদিক মহলে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। বিভিন্ন গণমাধ্যমকর্মী নজরুলের এমন আচরণের নিন্দা জানিয়ে অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

স্থানীয় স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্য পরিদর্শক জিয়ার অপসারণকে স্বাগত জানিয়েছেন। এক স্বাস্থ্য সহকারী বলেন, "এখন অন্তত একটু স্বস্তি পাচ্ছি। এতদিন কাজের পরিবেশ ছিল অত্যন্ত চাপের। আমরা আশা করছি, এখন থেকে রোগীদের ঠিকভাবে সেবা দিতে পারবো।"

জিয়ার অব্যাহত দুর্নীতির পাশাপাশি নজরুলের সাংবাদিকদের প্রতি হুমকি ও অপপ্রচার আগামী দিনে আরও তদন্তের দাবি রাখে। গাজীপুরের স্বাস্থ্যখাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর পদক্ষেপ এখন সময়ের দাবি।

এমএসএম / এমএসএম

লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ

বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত

লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত

মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ

খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২

কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার

মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি

কুমিল্লায় জলাবদ্ধতার মধ্যেও থেমে নেই পরীক্ষা, নৌকায় চড়ে কেন্দ্রে শিক্ষার্থীরা