মনোহরগঞ্জে ইয়াবাসহ ওয়ারেন্টভুক্ত ৯ মামলার আসামি গ্রেপ্তার
কুমিল্লার মনোহরগঞ্জে ইয়াবাসহ সাদ্দাম হোসেন (৩২) নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা।গত কাল দিবাগত রাত এগারোটায়, মনোহরগঞ্জ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মনোহরগঞ্জ থানায় একটি মামলা রুজুর কথা জানায়। পুলিশের তথ্য অনুযায়ী আসামির বিরুদ্ধে দুইটি ওয়ারেন্ট সহ মনোহরগঞ্জ থানায় (৯) টি মামলা রয়েছে বলে জানা গেছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকালে টহলরত সেনাবাহিনীর সদস্যরা উপজেলার লক্ষণপুর বাজার থেকে ইয়াবা সহ সাদ্দামকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করে। এ সময় তার কাছ থেকে ১৪ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। তার বাড়ি উপজেলার সরসপুর ইউনিয়নের ভাউপুর গ্রামে সৈয়দ আহমদের ছেলে। মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় আসামির বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। তাছাড়া আসামির বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় হত্যা, চাঁদাবাজি, মারামারি ও অস্ত্র মামলাসহ ৯টি মামলা রয়েছে। হত্যা ও অস্ত্র আইনে চলমান মামলায় তার বিরুদ্ধে দুইটি ওয়ারেন্ট রয়েছে।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়