গুরুদাসপুরে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ শুরু
নাটোরের গুরুদাসপুর উপজেলায় বোরো মৌসুমে লক্ষ্যমাত্রা ও পাক্ষিক ছাঁটাইয়ের ক্ষমতার ভিত্তিতে সরকারি খাদ্য গুদামে অভ্যান্তরীন ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে।
সোমবার (৫ মে) সকাল ১১ টার দিকে গুরুদাসপুর খাদ্য গুদামে ফিতা কেটে বোরো সংগ্রহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।
এসময় গুরুদাসপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, খাদ্য পরিদর্শক মো. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনর রশীদ, চালকল মালিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মিলার নবীর হাজীসহ অন্যান্য মিলাররা উপস্থিত ছিলেন।
গুরুদাসপুর উপজেলা খাদ্য কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, চলতি ২০২৫ ইং মৌসুমে উপজেলার ধান-চাল উৎপাদনের ওপর নির্ভর করে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়ে থাকে। এ মৌসুমে গুরুদাসপুরে ৩৬ টাকা কেজি দরে ৩৩৬ মে.টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ১৯০৪ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি