ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

নরসিংদীতে কাঁচাবাজারে অস্থিরতা: সবজি-মুরগি-ডিমের দাম চড়া


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ৫-৫-২০২৫ দুপুর ৪:২৫

শীতকালীন সবজির মৌসুম শেষ হতে না হতেই নরসিংদীর কাঁচাবাজারে লেগেছে আগুন। দাম বেড়েছে প্রায় সব ধরনের সবজির পাশাপাশি মুরগি ও ডিমের। এতে ভোক্তাদের নাভিশ্বাস উঠেছে, বাড়ছে দৈনন্দিন ব্যয়ের চাপ।
শুক্রবার (০২ মে) ভেলানগর বাজার, বটতলা বাজার, ব্রাহ্মন্দী বাজার এবং নরসিংদী বড় বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজি ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। করলা ৬০-৮০ টাকা, বেগুন ৬০-৮০, বরবটি ৭০, চিচিঙ্গা ৬০-৮০, কচুর লতি ৮০, কাঁকরোল ১২০, ঢেঁড়স ৭০-৮০, ঝিঙে ৭০-৮০ এবং টমেটো ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে, পেঁপে ৭০-৮০, গাজর ৫০ ও শসা ৬০-৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
মূল্যবৃদ্ধি থেমে নেই অন্যান্য নিত্যপণ্যে। আলু বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায়, পেঁয়াজ ৫০-৬০, আদা ১২০, দেশি রসুন ৮০-১০০ এবং আমদানি করা রসুন ১৮০-২২০ টাকা কেজি দরে।
বাজারে চাপে সাধারণ মানুষ:
বটতলা বাজারে বাজার করতে আসা গৃহবধূ সালমা বেগম বলেন, “আগে দৈনিক ২০০ টাকায় বাজার হয়ে যেত। এখন একেকদিন ৩০০-৩৫০ টাকা খরচ হচ্ছে। তাও সব কিছু কেনা সম্ভব হচ্ছে না।”
ভেলানগর বাজারের বিক্রেতা হাবিব মিয়া জানান, “আমরা ফার্ম থেকে যেভাবে দাম পাই, সেভাবেই বিক্রি করি। দাম বেশি হলেও আমাদের লাভ বাড়েনি।”
মুরগি-ডিমেও উর্ধ্বগতি:
এক সপ্তাহ আগেও যে পোল্ট্রি মুরগি বিক্রি হতো ১৫০ টাকায়, এখন সেটি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। ডিমের হালি বিক্রি হচ্ছে ৪৫ টাকা, ডজন ১৩০ টাকা—হালিতে বেড়েছে ২ টাকা, ডজনে বেড়েছে ৫ থেকে ১০ টাকা।
ব্রাহ্মন্দী বাজারের ডিম বিক্রেতা কামাল বলেন, “সরাসরি খামার থেকেই দাম বেশি, তাই আমাদের কিছু করার নেই।”
স্থিতিশীল মাংসের বাজার:
গরু ও খাসির মাংসের দাম এখনো স্থিতিশীল রয়েছে। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১২০০ টাকা, ছাগলের মাংস ১১০০ টাকায়।
বিশ্লেষকদের অভিমত:
বাজার বিশ্লেষকরা বলছেন, শীতকালীন সবজির সরবরাহ কমে যাওয়া, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এই মূল্যবৃদ্ধির মূল কারণ। কৃষক পর্যায় থেকে ভোক্তা পর্যন্ত একটি সুশৃঙ্খল সরবরাহ চেইন না থাকায় এই সংকট প্রতি বছরই দেখা দেয়।
ভবিষ্যতে বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের নজরদারি বাড়ানো এবং কৃষিপণ্যের সরবরাহ ব্যবস্থায় আধুনিকীকরণের ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা।

এমএসএম / এমএসএম

লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ

বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত

লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত

মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ

খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২

কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার

মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি

কুমিল্লায় জলাবদ্ধতার মধ্যেও থেমে নেই পরীক্ষা, নৌকায় চড়ে কেন্দ্রে শিক্ষার্থীরা