ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামে সড়ক অবরোধ,ইমাম হত্যার বিচার চেয়ে অন্দোলন


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৫-৫-২০২৫ বিকাল ৫:২৯

চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করেছে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জমা’আত। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদে এসময় আন্দোলনকারীদের সরাতে টিয়ারশেল ছোড়ে ও লাঠিচার্জ করে পুলিশ। 

সোমবার (৫ মে) সকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নম্বর গেইট এলাকায় নগরীর মুরাদপুর মোড়,জিইসি, সল্টগোলা ক্রসিং, অক্সিজেন মোড়,ওয়াসা মোড়,
সড়ক অবরোধ করেন অন্দোলনকারীরা। সরেজমিন দেখা যায়, সকালে পৌনে ১০টার দিকে মুরাদপুরে জড়ো হতে থাকেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার নেতা-কর্মীরা। 

এসময় তারা সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও লাঠিচার্জ করে,এতে ছত্রভঙ্গ হয়ে যায় নেতা-কর্মীরা। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে জিইসির মোড়ে সড়ক অবরোধ করে।এতে রাস্তার উভয় পাশে বন্ধ হয়ে যায় যান চলাচল।একই ইস্যুতে নগরের অক্সিজেন মোড়, সল্টগোলা ক্রসিংয়ে সড়ক অবরোধ করা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। 

এ সময়,সড়ক অবরোধের কারণে যানজটের পড়তে হয় অফিসগামী যাত্রী ও স্কুল শিক্ষার্থীদের। যান চলাচল বন্ধ করে দেওয়ায় পায়ে হেঁটে গন্তব্যে ছুটতে দেখা গেছে অনেককে। আন্দোলনকারীরা জানান,গত ২৭ এপ্রিল সকালে গাজীপুর সিটি করপোরেশনের হায়দারাবাদ এলাকার একটি মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে গাছে বেঁধে মারধর করার পর সকাল ১০টার দিকে পুলিশে সোপর্দ করা হয়। পরদিন ভোরে তিনি কারাগারে মারা যান। এ ঘটনার প্রতিবাদে আজকের (৫ মে) কর্মসূচি ছিল তিন ঘণ্টা সড়ক অবরোধ। 

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা