ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ: ইউজিসি চেয়ারম্যান


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৫-৫-২০২৫ বিকাল ৫:৪৬

কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়া (CEMCA)/ কমনওয়েলথ অব লার্নিং (COL), কানাডা এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) যৌথ উদ্যোগে “বাংলাদেশে মিশ্র টেকনিক্যাল এবং পেশাগত শিক্ষা ও প্রশিক্ষণের উপর স্টেকহোল্ডারদের পরামর্শ” শীর্ষক কর্মশালার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে কেন্দ্রীয় কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, “বর্তমান বিশ্বে প্রযুক্তি, শিল্প ও দক্ষতা প্রশিক্ষণের ক্ষেত্রে যে দ্রুত পরিবর্তন ঘটছে, তার সাথে তাল মিলিয়ে বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (TVET) ব্যবস্থাকে যুগোপযোগী ও অন্তর্ভুক্তিমূলক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

সভাপতির বক্তব্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম বলেন, “টেকনিক্যাল এবং পেশাগত শিক্ষা ও প্রশিক্ষণ (TVET) খাত বাংলাদেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের যুবকদের উপযুক্ত দক্ষতা প্রদান করার মাধ্যমে আমরা তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারি এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারি। 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব এবং বাউবির গভর্নিং বোর্ডের সদস্য সিদ্দিক জোবায়ের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও বাউবির প্রতিষ্ঠাতা উপাচার্য ড. এম. শমশের আলী। মূল বক্তা হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়া (CEMCA), ভারত এর পরিচালক ড. বশীরহামাদ শাদরাচ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাউবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন, বাউবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বাউবির রেজিস্ট্রার ড. মহা শফিকুল আলম।
 
কর্মশালায় বাউবির বিভিন্ন স্কুল ও বিভাগের ডীন, পরিচালকসহ ৩৭ জন শিক্ষক ও কর্মকর্তা অংশগ্রহণ করেন। কর্মশালায় বাংলাদেশের প্রেক্ষাপটে মিশ্র (Blended) TVET শিক্ষার সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং বাস্তবায়ন কৌশল নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত