ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মনোহরগঞ্জে রাস্তা সংষ্কারের দাবিতে মানববন্ধন


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ৬-৫-২০২৫ দুপুর ১২:০

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার গোয়ালিয়ারা- রশিদপুর - হাটিরপাড়  তিন কিলোমিটার রাস্তা সংষ্কারের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। মঙ্গলবার সকালে মনোহরগঞ্জ লাকসাম সড়কের পাশে গোয়ালিয়ারা রাস্তার মাথায় শতশত গ্রামবাসী গোয়ালিয়ারা রশিদপুর - হাটিরপাড় রাস্তা সংষ্কারের দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। মানববন্ধনে বক্তারা বলেন, রাস্তাটি এখানকার মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। তারা বলেন তিন বছর আগে রাস্তাটি টেন্ডারের মাধ্যমে কাজ শুরু হলেও বক্স কাটার পর কন্টাক্টর কাজ বন্ধ করে দেয়। শুরু হয় জন ভোগান্তি, সামান্য বৃষ্টি হলেই সড়কটি পরিণত হত নদীতে। কন্টাক্টর রাস্তাটির কাজ শেষ না করায় চরম দুর্ভোগে পড়ে রাস্তায় চলাচলকারী যানবাহনসহ যাত্রী সাধারণ। এছাড়া সামান্য বৃষ্টি হলেই পিচ্চিল কাদায় বিপাকে পড়ে বিভিন্ন স্কুল কলেজ মাদরাসাগামী ছাত্রছাত্রীরা। তাই রাস্তাটি দ্রুত সংষ্কার করার দাবি জানান ভুক্তভোগী সাধারণ মানুষ। মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা অহিদুর রহমান, মাসুম বিল্লাহ, জাহাঙ্গীর আলম মিজি, মোঃ মমিন খান, নেয়ামত উল্লাহ, ইসমাইল মুন্সি, মোঃ কাঞ্চন, সাবেক মেম্বার হাফেজ আহমেদ, মোস্তাফিজুর রহমান, মো,বেল্লাল,মো,হেলাল,মোঃশাহাজান,মো,মিলন,মাসুদ সহ ভুক্তভোগী সাধারণ মানুষ। রাস্তার কন্টাক্টর আলমকে মোবাইলে ফোন করলে তিনি বলেন -বিগত সরকারের সময়ে চাঁদাবাজিতে অতিষ্ঠ হইয়ে রাস্তা নির্মাণের কাজ বন্ধ রাখতে বাধ্য  হই,  রাস্তাটি ৩ কোটি ৮০ লক্ষ টাকা বরাদ্দ । 

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ