ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

চিন্ময় কৃষ্ণ দাসকে আরও চার মামলায় গ্রেফতার দেখানোর আদেশ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৬-৫-২০২৫ দুপুর ১২:৪৪

রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আরও চার মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ এখন মোট পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হলো তাকে।

মঙ্গলবার (৬ মে) সকালে চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিনের আদালতে চার মামলায় গ্রেফতার দেখানোর শুনানি হয়। শুনানি শেষে তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করেন বিচারক।

চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পিপি রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ভার্চুয়ালি আদালতে হাজির করা হয় চিন্ময়কে।

গত রোববার কোতোয়ালী থানার চার মামলায় এবং পরদিন আরও একটি মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। সোমবার আদালত আইনজীবী আলিফ হত্যা মামলার বিষয়ে আদেশ দেন। মঙ্গলবার পুলিশের ওপর হামলা, কর্তব্যে বাধা, আদালত প্রাঙ্গণে ত্রাস সৃষ্টি ও হামলার চার মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেওয়া হয়। একটি মামলার বাদী নিহত আলিফের ভাই।

২০২৩ সালের ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময়কে গ্রেফতার করে ডিবি। পরদিন তাকে চট্টগ্রাম আদালতে হাজির করলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এই নির্দেশ ঘিরে আদালত চত্বরে তাণ্ডব চালায় তার অনুসারীরা। প্রায় তিন ঘণ্টা প্রিজন ভ্যান ঘেরাও করে রাখে। পুলিশ ও বিজিবি লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ ছড়িয়ে পড়ে লালদিঘী থেকে কোতোয়ালী এলাকায়।

সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কুপিয়ে হত্যা করা হয়। তার বাবা জামাল উদ্দিন ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

এ ঘটনায় আরও পাঁচটি মামলা হয় পুলিশের ওপর হামলা, কাজে বাধা, বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে।

রাষ্ট্রদ্রোহ মামলায় ৩০ এপ্রিল হাইকোর্ট থেকে জামিন পান চিন্ময়, তবে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আপিল করেছে।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা