রায়গঞ্জে ধান কাটা-মাড়াই শেষে গোলায় ভরতে ব্যস্ত কৃষক কৃষাণী
সিরাজগঞ্জের রায়গঞ্জে চলতি বোরো মৌসুমে ধানের ফলন পাওয়ায় খুশি কৃষকেরা।
উপজেলার ৯টি ইউনিয়নে চলছে ধান কাটা-মাড়াইয়ের কাজ। কিন্তু কৃষকদের দুশ্চিন্তা- কালবৈশাখি ঝড় নিয়ে। তাদের একটাই চিন্তা- মাঠ থেকে ভালোভাবে ধান বাড়িতে নিতে পারবে কি না?
এবার আবহাওয়া অনুকূলে থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে। সেই সঙ্গে প্রথমে বাজারে দাম ভালো ছিল। বর্তমানে দাম একটু কম পাওয়া যাচ্ছে।
মঙ্গলবার (৬ মে) উপজেলার চান্দাইকোনা হাটে ধান কেনাবেচা করতে আসা কৃষক ও মহাজনেরা এ তথ্য জানান।
হাটে আসা পশ্চিম লক্ষীকোলা গ্রামের কৃষক আবু সুফিয়ান তালুকদার বলেন, এবার বোরো ধানের ফলন যেমন ভালো হয়েছে, তেমনি দামও অনেক বছর পরে ভালো। শেষ পর্যন্ত এ অবস্থা বজায় থাকলে কৃষক ধান আবাদ করে লাভবান হবেন।
চান্দাইকোনা এলাকার ধান ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, এবার ধানের চাহিদা বেশি। তাই দামও বেশি। বিভিন্ন হাটে ধান পাঠানোর কথা জানিয়ে তিনি আরো বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে মহাজনেরা এখানে ধান কিনতে আসছেন বলে দাম ভালোই আছে।
রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ বলেন, এবারে উপজেলায় ১৯ হাজার ৩০৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়।
বৈশাখের শুরু থেকে এখন পর্যন্ত আবহাওয়া অনেকটাই ভালো রয়েছে। চলতি মৌসুমের উঠতি বোরোর সম্পূর্ণ ফসল ঘরে তুলতে পারলেই স্বস্তি কৃষকের। বেশ দ্রুত গতিতেই ধানকাটা-মাড়াইয়ের কাজ চলছে। এবার রোগ-বালাইয়ের আক্রমণ অনেক কম ছিল বলেও জানান এ কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে