ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় বজ্রপাতে মেহগনিগাছ দ্বিখন্ডিত


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৬-৫-২০২৫ বিকাল ৫:২৮

পাবনায় হালকা বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাতে একটি বড় আকারের মেহগনিগাছ মাঝ বরাবর ফেঁড়ে দ্বিখন্ডিত হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসের ভেতরে বিজ্ঞান ভবনের সমানে এই বজ্রপাতের এ ঘটনা ঘটে। তবে এতে কোন মানুষ হতাহতের ঘটনা ঘটেনি। 
ঘটনাটির প্রত্যক্ষদর্শী পাবনা এডওয়ার্ড কলেজের ফিজিকস দ্বিতীয় বর্ষের ছাত্র তৌফিক ইমামসহ কয়েকজন শিক্ষার্থী জানান, সকাল পৌনে ১০টার দিকে হালকা বৃষ্টির সময় প্রচন্ড শব্দে বজ্রপাত হয়। এ সময় আমাদের চোখের সামনেই মেহগনিগাছটি বজ্রপাতে দ্বিখন্ডিত হয়ে যায়। বজ্রপাতের শব্দে আমরা দ্রুত সবাই নিরাপদ স্থানে চলে যাই।
পরে মেঘের ডাক থেমে গেলে এবং বিষয়টি ছড়িয়ে পড়লে কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় লোকজন গাছটি দেখতে ভিড় জমান। 
এডওয়ার্ড কলেজের পদার্থবিজ্ঞানের প্রফেসর মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা ডিপার্টমেন্টের শিক্ষক মন্ডলী সবাই অফিস কক্ষে বসে ছিলাম বারান্দাতে ছাত্রছাত্রীরা ছিল হালকা বৃষ্টি হচ্ছিল। হঠাৎ প্রচন্ড শব্দ একটা বিদ্যুৎৎ চমকালো বাইরের দিকে তাকিয়ে দেখি একটা মেহগনি গাছের ডাল ভেঙে পড়লো। একটা লম্বা মেহগনি গাছ তার মাঝখান দিয়ে বজ্রপাতটি গিয়ে গাছটা ২ ভাগ হয়ে গেছে এবং বাইরে যে ছাত্রছাত্রীরা ছিল আল্লাহর রহমতে তাদের কোন ক্ষতি হয়নি এখানে কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী