ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

রেলওয়ের সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে পাকশীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ৬-৫-২০২৫ বিকাল ৫:৩৪

রেলওয়ের সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে আরও  দায়িত্বশীল হয়ে টিম ওয়ার্ক করলেই ঈশ্বরদী লোকোসেড ও পারবর্তীপুর লোকোসেডসহ সকল সমস্যা সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন,রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক লিয়াকত শরীফ খান। মঙ্গলবার দুপুরে বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী লোকো পাকশীর পক্ষ থেকে  রেলওয়ে হাসেম আলী মিলনায়তনে  আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী ক্যারেজ রবিউল ইসলামের সভাপতিত্বে এ সময় পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী লোকো আশিষ কুমার মন্ডল, পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী লোকো ময়েন উদ্দিন সরদার, পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী দুই বীরবল মন্ডল, পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী এক আব্দুল হানিফ,ডিএসটিই এমএম.রাজিব বিল্লাহ,ডিএসটিই টেলিকম সৌমিক শাওন কবীর,ডিটিও হাসিনা বেগম,ডিইই রিফাত শাকিল,সিআরএনবি রেজোয়ানুল হক,এসিআরএনবি আতাউর রহমান,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না,শেখ আসিফ আহাম্মদ,জয়কুমার,প্রধান সহকারী সাইদুল ইসলাম,উচ্চমান সহকারী আজিজুল হক,শ্রমিকদল নেতা সোহেল রানা ও বিআরএল এর নেতা আরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মত বিনিময়সভা শেষে ডিএমই আশিষ কুমার মন্ডল ও শেখ আসিফ আহম্মদকে বিদায় এবং ময়েন উদ্দিন সরদার ও জয়কুমার সরকারকে বরণ করা হয়। এসময় তার্দে ক্রেস্ট ও বিভিন্ন উপহার প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান