ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটককে মারধের অভিযোগে যুবদল সভাপতিসহ গ্রেফতার-৩


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৬-৫-২০২৫ বিকাল ৫:৩৯

পটুয়াখালীর কুয়াকাটায় ব্লু-বার্ড নামের একটি আবাসিক হোটেলের কক্ষে এক পর্যটককে অবরুদ্ধ করে মারধর করার অভিযোগ উঠেছে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পর্যটক বাদী হয়ে মঙ্গলবার (৬ মে) দুপুরে মহিপুর থানায় একটি মামলা দায়ের করছেন। পর্যটক তুহিন ঢাকা মিরপুর এলাকার শেওড়াপারা বাসিন্দা আব্দুস সোবহান'র ছেলে।

গ্রেফতারকৃতরা হলেন, কুয়াকাটা পৌরসভার ৬ নং ওয়ার্ড যুবদল সভাপতি আবাসিক হোটেলের ভাড়াটিয়া মালিক মোঃ বেল্লাল হোসেন (৪৫), তার সহযোগী রিয়াজ (২৪) ও শাকিল (২৪)। মামলার অপর আসামি মোঃ ইউসুফ হাওলাদার (২৭) পলাতক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত ৩টার দিকে কুয়াকাটার হোটেল ব্লু বার্ডে একজন পর্যটককে আটকে রেখে মারধর করে ৪০ হাজার টাকা ছিনতাই হোটেলের ভাড়াটিয়া মালিকপক্ষ। আরো ২ লাখ টাকা চাঁদার দাবীতে ১০২ কক্ষে তালাবদ্ধ করে বিদ্যুতের সুইচ অফ করে রাখা হয়েছে। আটক পর্যটক তুহিন জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করেন । এরপর মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা খুলে পর্যটক তুহিনকে উদ্ধার করে তাৎক্ষণিক ঘটনার সাথে জড়িত তিনজনকে হোটেল থেকে গ্রেফতার করে। এ ঘটনায় মহিপুর থানায় চারজনের নামে ০২ (৫)/২০২৫ নং একটি মামলা রুজু হয়েছে।

ভুক্তভোগী পর্যটক তুহিন জানান, গত ৪ দিন আগে কুয়াকাটার ব্লু বার্ড নামের একটি আবাসিক হোটেলে উঠেন। ১ হাজার টাকা ভাড়া চুক্তিতে ৪দিন যাপন অবস্থান করছেন। তবে হোটেল কর্তৃপক্ষ বেল্লাল হোসেন ও তার সহযোগীরা তার কাছে ৪ দিনে ১২ হাজার টাকা দাবী করলে তিনি তা দিতে অপারগতা প্রকাশ করে রুমে চলে যান। এরপর তারা হোটেলের ১০২ নম্বর রুমে গিয়ে তাকে মারধর করে তার সাথে থাকা ৪০ হাজার টাকা হাতিয়ে নেন। পরে আরও ২ লাখ টাকা চাঁদা দাবী করে তাকে হোটেল কক্ষে তালাবদ্ধ করে রাখেন। পরে তিনি জরুরী সেবা ৯৯৯ কল করে সাহায্য চাইলে মহিপুর থানা গিয়ে তাকে উদ্ধার করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইউসুফ হাওলাদার পালিয়ে যান।

অভিযোগ রয়েছে কুয়াকাটা পৌরসভার ৬নং ওয়ার্ডের যুবদলের সভাপতি বেলাল হোসেনসহ কয়েকজন শরীকদার হোটেলটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে পতিতাবৃত্তি চালাচ্ছেন। পর্যটক পরিচয়দানকারী তুহিন ওই হোটেলে বিভিন্ন সময় পতিতা সাপ্লাই দিতেন। তাদের মধ্যে লেনদেন সংক্রান্ত জটিলতায় এ ঘটনার সৃষ্টি হয়েছে এমনটাই দাবি করেছেন হোটেল ব্যবসায়ী বেলাল হোসেন। 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর কলের মাধ্যমে জানতে পারি কুয়াকাটার ব্লু বার্ড হোটেল একজন পর্যটককে মারধর করে আটকে রাখা হয়েছে। পুলিশ পাঠিয়ে হোটেলের ১০২ নম্বর রুম থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় পুলিশ ঘটনাস্থলে থেকে ৩ জনকে আটক করে। এ বিষয়ে মহিপুর থানায় একটি মামলা রুজু হয়েছে। আসামীদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামি ইউসুফ হাওলাদারকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোঃ ফারুক বলেন, ব্যক্তির কোনো দায় দল নিবে না। কুয়াকাটা পৌর যুবদল অত্যন্ত সুসংগঠিত। যুবদলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার