ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

জমি দখলের চেষ্টায় প্রবাসীর স্ত্রীকে হত্যার হুমকি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৫-২০২৫ বিকাল ৬:৪

ঢাকার নবাবগঞ্জ উপজেলাতে এক প্রবাসীর স্ত্রীর বৃদ্ধ বাবার জমি জোরপূর্বক দখল ও প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে। জানা যায়, প্রবাসীর স্ত্রী শাহাজাদী আক্তারের পরিবারের কোনো পুরুষ সদস্য দেশে থাকেন না। তার একমাত্র ভাই দেশের বাহিরে থাকেন। সেই সুযোগে তাদের পরিবারকে নানা রকম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিতে থাকে সুযোগ সন্ধানী রবিউল ও তার পাঁচ ছেলে।এই ঘটনায় প্রবাসীর স্ত্রী শাহাজাদী আক্তার ও তার বাবা চাঁন মিয়া নিরাপত্তা চেয়ে গত ২২ অক্টোবর ২০২০ সালে তৎকালীন ওয়ার্ড মেম্বার ও চেয়ারম্যানের কাছে অভিযোগ জানান এবং নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন, জিডি নং-৭৩২, ২২. ১০. ২০২০। 
থানাতে সাধারণ ডায়েরি করার পরও জমি দখলকারি রবিউল ও তার সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময়ে আরও হুমকি দিতে থাকে। এসময় বাধ্য হয়ে প্রবাসীর স্ত্রীর বাবা চাঁন মিয়া ২০২২ সালে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত, নবাবগঞ্জে একটি মামলা দায়ের করেন। মামলা নাম্বার ২৯৭/২০২২.
প্রবাসীর স্ত্রী শাহাজাদী গণমাধ্যমকে বলেন, মামলা করার পর রবিউল ও তার ছেলেরা সন্ত্রাসী বাহিনী সহ আরও ক্ষিপ্ত হয়ে উঠে । আমার জীবন এখন বিপন্ন অবস্থায় আছে। সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকি। স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটছে। রবিউল ও তার বাহিনী আমাদের ক্রমাগত প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ অবস্থায় আমাদের জীবন অনিশ্চয়তার মধ্যে আছে। আমার একমাত্র ভাই ও আমার স্বামী দুজনেই দেশের বাইরে থাকেন। আমাকেই আমার বৃদ্ধ বাবার বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়। বর্তমানে আমার চার বছরের মেয়ে ফাতিহা মুসকানকে নিয়ে বেশ শঙ্কায় আছি, নিরাপত্তা হীনতায় ভুগছি। এ অবস্থায় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত

লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত

মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ

খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২

কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার

মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি

কুমিল্লায় জলাবদ্ধতার মধ্যেও থেমে নেই পরীক্ষা, নৌকায় চড়ে কেন্দ্রে শিক্ষার্থীরা

রাণীশংকৈলে কাজ না করেই কাবিখার চাল আত্মসাৎ করলো প্রকল্প সভাপতি