ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

উলিপুরে প্রধান শিক্ষক রাশেদা বেগমের ইন্তেকাল


আব্দুল মালেক,উলিপুর photo আব্দুল মালেক,উলিপুর
প্রকাশিত: ৭-৫-২০২৫ দুপুর ৪:১৫

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বামনাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত মঙ্গলবার দুপুরে ঢাকায় ধানমন্ডি পপুলার হাসপাতাল-৪ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। তার বয়স হয়েছিল ৫৪ বছর। মৃত্যুকালে স্বামী, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (০৭ মে) সকাল ১০টায় উপজেলার তবকপুর ইউনিয়নের বামনাছড়া এলাকায় নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। 
এদিকে তার মৃত্যুতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস ফাতিমা তোকদার, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ উলিপুর উপজেলা শাখার আহ্বায়ক রাকিবুল হাসান রাশেদ, সদস্য সচিব জোবায়দুল ইসলাম, বামনাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য, শিক্ষক-কর্মচারীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমার আত্মার শান্তি কামনা ও তার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

এমএসএম / এমএসএম

দৌলতপুরের প্রাগপুর ইউনিয়নে মাদক বিক্রির অভিযোগে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের দাবি এলাকাবাসীর

কাপ্তাইয়ে প্রাথমিকে বৃত্তি পেল ৭৬ জন শিক্ষার্থী

কেশবপুরে বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে এমপি মোক্তার আলী

টানা বর্ষণে মুকসুদপুরে জনজীবন বিপর্যস্ত, ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ

খালিয়াজুরী খাদ্য গুদামে ধান ক্রয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী

পেকুয়ায় বন্যার্তদের পাশে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

বডি ক্যামেরায় রেকর্ড হলো ৩৪ হাজার ইয়াবা আটকের অভিযান

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম