ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ফেনীতে আদালতের আদেশ অমান্য করে জমিতে সীমানা পিলার স্থাপন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৫-২০২৫ বিকাল ৫:২
 ফেনীতে আদালতের আদেশ অমান্য  করে সীমানা পিলার স্থাপন ও স্কেভেটর দিয়ে মাটি ভরাট করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। গতকাল ফেনী সদর উপজেলার  কালিদহ ইউনিয়নের পুর্ব গোবিন্দপুরে এ ঘটনা ঘটে। সরেজমিনে পরিদর্শন ও মামলা সুত্রে জানাযায়, উত্তর  গোবিন্দপুর  মৌজার সিএস ২১৬১ দাগ, বিএস ৪৭৫২ দাগে ৮ শতাংশ জায়গায় নিয়ে ওমর ফারুক বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে  ফৌজদারি কার্যবিধি ১৪৫ ধারায় মামলা নং - ৩৮০/২১ দায়ের করেন।
আদালতের নির্দেশে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  শান্তি শৃঙ্খলা বজায় রাখতে  উভয় পক্ষকে নালিশি ভুমিতে সকল প্রকার কাজ থেকে বিরত থাকার নোটিশ প্রদান করে। কিন্তু মামলার বিবাদী নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে বিরোধীয় জমিতে সীমানা  পিলার স্থাপন করে। এছাড়াও বিবাদী আবুল বসর সন্ত্রাসি নিয়ে স্কেভেটর দিয়ে মাটি ভরাট করে জায়গা দখলের অপচেষ্টা করে।  এসময় মামলার বাদি ওমর ফারুক বাধা প্রদান করলে তাকে মারধর করে। পরে বিরোধীয় জমি সংলগ্ন মসজিদের পাশে ওমর ফারুক ও তার স্ত্রীকে ফেনী যাওয়ার পথে মোটরসাইকেলের গতিরোধ কিল ঘুষি দেয়, এসময় আবুল বসর তার হাতে থাকা দেশিয় ধারালো অস্ত্র দিয়ে কুফিয়ে হত্যা করার হুমকি দেয়। অপরদিকে ওমর ফারুককে মারধরের ঘটনা তার স্ত্রী মোবাইলে ভিডিও ধারণ করার সময় বসর উলঙ্গ হয়ে তার উপর ঝাপিয়ে পড়ে শ্লীলতাহানি করার চেষ্টা করে। ইতিমধ্যে আবুল বসরের উলঙ্গ হওয়ার বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়,এবং বসরের এমন লজ্জাজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে। 
এসব অভিযোগের বিষয়ে স্বীকার করে আবুল  বসর জানান,জমি নিয়ে আদালতে কোন মামলা নেই,তাই তিনি সীমানা পিলার স্থাপন করেন,এবং স্কেভেটর দিয়ে মাটি ভরাট কর জমি দখল করছেন।
এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুজজামান বলেন,আদালতের আদেশ অমান্য করলে ফৌজদারি কার্যবিধি ১৮৮ ধারা অনুযায়ী পুলিশ সত্যতা পেলে আদালতে প্রতিবেদন দিবেন ,এখানে আদালত আইনানুগ ব্যবস্থা নিবে।
 
 
 

এমএসএম / এমএসএম

দৌলতপুরের প্রাগপুর ইউনিয়নে মাদক বিক্রির অভিযোগে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের দাবি এলাকাবাসীর

কাপ্তাইয়ে প্রাথমিকে বৃত্তি পেল ৭৬ জন শিক্ষার্থী

কেশবপুরে বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে এমপি মোক্তার আলী

টানা বর্ষণে মুকসুদপুরে জনজীবন বিপর্যস্ত, ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ

খালিয়াজুরী খাদ্য গুদামে ধান ক্রয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী

পেকুয়ায় বন্যার্তদের পাশে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

বডি ক্যামেরায় রেকর্ড হলো ৩৪ হাজার ইয়াবা আটকের অভিযান

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম