ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

বাবাকে ছুরিকাঘাতে হত্যার পর ৯৯৯ নম্বরে কল দিলেন মেয়ে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৫-২০২৫ দুপুর ১২:৪৭

সাভারে বাবাকে ছুরিকাঘাতে হত্যার পর ৯৯৯ নম্বরে কল দিয়ে দায় স্বীকার করেছেন মেয়ে। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার ও ঘাতক মেয়েকে আটক করে।

বৃহস্পতিবার (৮ মে) সকালে সাভার পৌর এলাকার মজিদপুর কাঠালবাগান মহল্লায় আব্দুল কাদেরের মালিকাধীন নূর মোহাম্মদ ভিলার ৫ তলার একটি ফ্ল্যাট থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আব্দুর সাত্তার (৫৬) নাটোরের সিংড়া থানার ভগা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। অপরদিকে আটক হয়েছেন নিহতের মেয়ে জান্নাত জাহান শিফা (২৩)।

পুলিশ জানায়, গত ৫ মাস আগে সাভারের মজিদপুর মহল্লায় বাসা ভাড়া নেন জান্নাত। তার কয়েক মাস পরে তার বাবা আব্দুর সাত্তারও তার সঙ্গে থাকা শুরু করে। তবে ২০২২ সালে মেয়ে জান্নাত তার বাবার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিল। সেই মামলায় আব্দুর সাত্তার দীর্ঘ দিন জেলে ছিলেন। কিন্তু জেল থেকে ছাড়া পেয়ে আব্দুর সাত্তার আবার মেয়ের সঙ্গে থাকা শুরু করে। পূর্বের ক্ষোভের জেরে ভোরে মেয়ে ঘুমন্ত আব্দুর সাত্তারকে ছুরিকাঘাতে হত্যা করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, মেয়ে তার বাবাকে ছুরিকাঘাতে হত্যা করে জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে জানায়। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে প্রাথমিকভাবে জানা যায়, মেয়েকে ধর্ষণের অভিযোগে আব্দুর সাত্তার জেল খেটে এসেছেন। ওই পূর্বের ক্ষোভের কারণেই মেয়ে আব্দুর সাত্তারকে হত্যা করতে পারে বলে জানান তিনি।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

দৌলতপুরের প্রাগপুর ইউনিয়নে মাদক বিক্রির অভিযোগে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের দাবি এলাকাবাসীর

কাপ্তাইয়ে প্রাথমিকে বৃত্তি পেল ৭৬ জন শিক্ষার্থী

কেশবপুরে বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে এমপি মোক্তার আলী

টানা বর্ষণে মুকসুদপুরে জনজীবন বিপর্যস্ত, ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ

খালিয়াজুরী খাদ্য গুদামে ধান ক্রয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী

পেকুয়ায় বন্যার্তদের পাশে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

বডি ক্যামেরায় রেকর্ড হলো ৩৪ হাজার ইয়াবা আটকের অভিযান

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম