বিএনপি ব্যবসায়ী বান্ধব পরিবেশ গড়তে বদ্ধপরিকরঃওবায়দুর রহমান চন্দন
বিএনপির রাজশাহীর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি চাইনা। আমরা সকল মত ও পথের মানুষদের সাথে নিয়ে জাতীয়তাবাদের আদর্শে ভালোবাসা, উদারতা ও সম্প্রীতির বন্ধনে সকলকে আবদ্ধ করতে চাই। আমরা নারীদেরও ব্যবসায় সম্পৃক্ত করার জন্য উদ্বুদ্ধ করতে চাই। আগামীদিনে আমরা ব্যবসায়ী বান্ধব পরিবেশ গড়তে বদ্ধপরিকর।
বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট শহরের স্থানীয় স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় বক্তব্য দেন জেলা বিএনপি'র আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব, জয়পুরহাট চেম্বারের সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি সিআইপি আনোয়ারুল হক আনু, সাবেক সভাপতি আমিনুল বারী প্রমুখ।
পরে অতিথিরা ব্যবসায়ীদের বিভিন্ন পরামর্শ ও সমস্যার কথা শুনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।
এমএসএম / এমএসএম
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা
নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা