কচাকাটায় ফেক আইডি খুলে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ
কুড়িগ্রামের কচাকাটায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আনিছুর রহমান তোলা ব্যাপারী।
কচাকাটা থানার কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আনিছুর রহমান তোলা ব্যাপারীর বিরুদ্ধে সামাজিক ভাবে সম্মান ক্ষুন্ন করার লক্ষে সামাজিক যোগাযোগের মাধ্যমে অপপ্রচাররের প্রতিবাদ জানিয়েছেন জামায়াতী ইসলামী সহ বিভিন্ন দলের স্থানীয় রাজনৈতিক নেতারা। জামায়াতী ইসলামীর কচাকাটা থানা আমির এনামুল হক জানান আনিছুর রহমান তোলা ব্যাপারী একজন বিএনপির নেতা, তাহার বিরুদ্ধে গোপনে ভুয়া ফেসবুক আইডি খুলে অজ্ঞাত স্থান থেকে মিথ্যা ও ভিত্তীহীন অভিযোগ তুলা হচ্ছে। সে সত্যিকারে অপরাধ করলে প্রকাশ্যই অভিযোগ করতো স্থানীয়রা। কেদার ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আ,খ,ম ওয়াজিদুল কবীর রাশেদ জানান আনিছুর রহমান তোলা ব্যাপারী আমার কাছে কোন দিনই কোন প্রকার প্রভাব খাটাননি। কচাকাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম জুয়েল জানান কেদার ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান তোলা ব্যাপারী একজন ভালো মানুষ। ফেক আইডি খুলে তার বিরুদ্ধে মিথ্য খবর রটাচ্ছে। কেদার মহিলা কলেজের অধ্যক মোঃ হাফিজুর রহমান জানান ফেক আইডি খুলে একজনের নামে মিথ্যা অভিযোগ তুললে ঘটনা সত্য হয়না। সে কোন প্রকার অপরাধের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে সুনিদিষ্ট অভিযোগ করতে হবে, দল ব্যবস্থা নিবে। কিন্ত অভিযোগের সত্যতা না থাকায় ফেক আইড খুলে ভুয়া খবর প্রচার করছে। এতে বুঝা যাচ্ছে অভিযোগের কোন সত্যতা নেই। অনেকে মনে করছেন এই এলাকায় কিছু চাঁদাবাজ ব্যক্তি চাঁদাবাজী করলে আনিছুর রহমান তোলা ব্যাপারী প্রতিবাদ করেন। তাই তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষে ফেসবুকে ফেক আইডি খুলে বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। পূর্ব দুধ কুমর বাসীর ধারনা রাজনৈতিক ভাবে স্বার্থ হাসিল করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সৎ ও পরিশ্রমী জনপ্রিয় বিএনপি নেতা আনিছুর রহমান তোলা ব্যাপারীর বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অনিয়মের অভিযোগ তোলে। যাহার কোন ভিত্তি নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক ভাবে হেয় করার অভিযোগে আনিছুর রহমান তোলা ব্যাপারী বাদি হয়ে কচাকাটা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে কচাকাটা থানার অফিসাস ইনচার্জ নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা
নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা