ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

কাউনিয়ায় রাতের অন্ধকারে কৃষকের পেঁপের বাগান কেটে ফেলেছে দুর্বৃত্তরা


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ৯-৫-২০২৫ বিকাল ৫:২৩

রংপুরের কাউনিয়ায় রাতের আঁধারে এক অসহায় দরিদ্র কৃষকের  দুইশত পেঁপে গাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের ক্ষতি হয়েছে প্রায় ৫ লক্ষাধিক টাকার। বৃস্হপতিবার দিবাগত রাতে উপজেলার শহীদবাগ ইউনিয়নের কুটিরপাড় এলাকার এ ঘটনা ঘটে। 
ক্ষতিগ্রস্ত ওই কৃষকের নাম মো. আনোয়ার হোসেন, তিনি উপজেলার শহীদবাগ ইউনিয়নের লিচু বাগান  এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে৷
আনোয়ার হোসেন জানান, প্রায় ৪ বছর আগে বাৎসরিক ৪৫০০০ টাকায় স্থানীয় জামে মসজিদের জমি সহ এক  একর জমি লিজ নিয়ে বিভিন্ন ধরনের চাষাবাদ করে আসছেন। এর মধ্যে ২৪ শতক জমিতে ২৫০টি পেপের চারা রোপন করেন। তিনি পরিশ্রম আর পরিচর্যা দিয়ে সারি সারি গাছ বাগানে ভরে ওঠে ফুল ও ফলে, আর অল্প কিছুদিনের মধ্যেই বাজারজাত করে এনজিওর কিস্তি ও ছেলেমেয়েদের পড়াশোনার খরচ যোগান দেবেন স্বপ্ন ছিল কৃষক আনোয়ারের।
শুক্রবার (৯ মে) সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দুইশত পেপে ধরা গাছ মাটিতে পড়ে আছে। যেগুলো আর কিছুদিন পরে বিক্রির উপযুক্ত হতো। 
স্থানীয়রা জানান,আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে জমি লিজ নিয়ে বিভিন্ন ফল ও ফলজের বাগান তৈরি করেন। তার পেপে বাগেনে ২০০ টির বেশি গাছ ছিলো কিন্তু তার সঙ্গে কারও শত্রুতার কথা তারা শোনেননি। তবে ঘটনা দেখে মনে হচ্ছে এটা শত্রুতামূলক করা হয়েছে। যারা তার এই ক্ষতি করেছেন তারা অত্যন্ত ন্যাক্কারজনক কাজ করেছেন। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান। এছাড়া যারা এই অন্যায় করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শহীদবাগ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন জানান, মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতেই পারে। তাই বলে গাছের সঙ্গে এ কেমন শত্রুতা। এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। যাতে করে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করার সাহস না পায়।
উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার জানান, ঘটনাটি আপনাদের মাধ্যমে আমার নজরে এসেছে,  ঘটনাস্থল পরিদর্শন করে আমার উর্ধতন কর্মকর্তার সাথে কথা বলে কিভাবে প্রদোদনার আওতায় আনা যায় সে ব্যবস্থা গ্রহন করা হবে। 
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু

সাতকানিয়ায় ইউপি সদস্যের বাড়িতে সশস্ত্র ডাকাতি: আহত ১, স্বর্ণ ও নগদ টাকা লুট

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির নতুন আহ্বায়ক কমিটি গঠন