ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ইসলামী আন্দোলন তুরাগ থানার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৯-৫-২০২৫ বিকাল ৫:২৭

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, চামড়া শিল্প উদ্ধারে সরকারের দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় দেশবাসী। বৈদেশিক মুদ্রা  আহরণ চামড়া একটি গুরুত্বপূর্ণ পণ্য। 

চামড়া শিল্প বাংলাদেশের একটি প্রধান শিল্প এবং বাংলাদেশ সরকার এটিকে অগ্রাধিকার খাত হিসেবে ঘোষণা করে। কর্মসংস্থান সৃষ্টিতেও এই শিল্পের ভূমিকা রয়েছে। কিন্তু বিগত পতিত সরকার প্রতিবেশী রাষ্ট্রের পরিকল্পনায় বৃহৎ এই শিল্পকে প্রায় ধ্বংস করে গেছে। বর্তমান সরকারের কাজ হলো দেশের চামড়া শিল্পের বর্তমান অবস্থা তুলে ধরে চামরাখাতকে রাহুমুক্ত করা। এই শিল্পকে পুনরুদ্ধারে প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতা চিহ্নিত করে সরকারি নীতিমালা প্রণয়ন করা। প্রয়োজনে বৃহৎ এই শিল্পকে রক্ষায় চামড়া বোর্ড গঠন করা।

ট্যানারি মালিকদের কিছু ব্যাংক লোন দিয়ে ঈদের আগের দিন চামড়ার মূল্য নির্ধারণ করা-ই  সরকারের কাজ নয়। বরং বিশ্বব্যাপী চামড়াজাত পণ্যের বাজারের আকার প্রায় ৫০০ বিলিয়ন মার্কিন ডলার। ভবিষ্যতে তা ১০০০ বিলিয়ন করার সম্ভাবনা রয়েছে। যার ৩০ শতাংশ দখল করে আছে চীন। সেই বাজারে বাংলাদেশের সন্তোষজনক অংশগ্রহণ নিশ্চিত করা। চামড়া শিল্পকে ভঙ্গুর দশায় নিয়ে যেতে সিন্ডিকেট করে যারা কারসাজি করেছে, তাদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করা।

(বৃহস্পতিবার) ৮ মে-২০২৫,  বিকাল ৫ টায় রাজধানীর তুরাগের রানাভোলাস্থ কাউন্সিলর অফিস সংলগ্ন মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ তুরাগ থানা শাখার পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

থানা শাখার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ গোলাম আজম এর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, উপদেষ্টা ডাক্তার মুহা. আখতারুজ্জামান, হায়দার আলী, আবু তাহের মোঃ আশরাফ আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাউন্সিলর পদপ্রার্থী এডভোকেট সুরুজ্জামান।

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা