ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

বাকেরগঞ্জের ডিংগারহাট সেতু এখন মরণ ফাঁদ, দুর্ভোগ চরমে


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ১০-৫-২০২৫ দুপুর ১:২২

বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নের ডিঙ্গারহাট খালের উপর নির্মিত আয়রন সেতু এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। 

জনগণের যোগাযোগ সুবিধা নিশ্চিত করতে নির্মিত সেতু আজ পরিণত হয়েছে মরণফাঁদে। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি এখনো পড়েনি সেতুটির জরাজীর্ণ অবস্থার দিকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গারুড়িয়া ডিঙ্গারহাট খালের  অবস্থিত সেতুটি প্রায় পাঁচ বছর ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সেতুটি গারুড়িয়া ইউনিয়ন হয়ে কলসকাঠি ইউনিয়নের সাথে সংযোগ হয়েছে। সেতুর বিভিন্ন স্থানে সিমেন্টে ঢালাই উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে, নিরাপত্তা রেলিং গুলো পাঁচ বছর আগেই ভেঙে পড়েছে। সেতুটিতে এখন মানুষ ও যান চলাচল বিপজ্জনক হয়ে পড়েছে। যে কোন সময় সেতুটি ধ্বসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা রয়েছে। 
এই সেতুটিতে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন এমন একজন ভুক্তভোগী বলেন, প্রতিদিন এই সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করি। সেতুটি দিয়ে অনেকেই পড়ে গিয়ে হাত পা ভেঙেছে। এ বিষয়ে একাধিকবার প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা এখন পর্যন্ত তারা নেয়নি। 
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা হেলাল উদ্দিন কলেজের সহকারী অধ্যাপক লিটন শিকদার বলেন সেতুটির বিষয়ে আমি পিপিপির প্রধান নির্বাহী  সচিব রফিকুল ইসলাম মহোদয়ের কাছে গিয়েছি তিনি সেতুর ব্যাপারে  থানায় ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছেন ও সেতুটি বাস্তবায়ন করতে তিনি উপজেলা ইঞ্জিনিয়ার কে নির্দেশ দেন।
সরেজমিনে দেখা যায়, নড়বড়ে ও ভেঙে যাওয়া সেতুর সিমেন্টের ঢালাই দেয়া স্লিপারের বেশির ভাগই ভেঙ্গে পড়েছে। ক্রস এ্যাঙ্গেলগুলো মরিচা ধরে সেতুটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়রা সিমেন্টের ঢালাই দেয়া স্লিপারের ওপর কাঠের মাচা তৈরি করে বেঁধে দিয়েছে। সেতুর বিভিন্ন অংশের স্লিপার ভেঙ্গে গিয়ে ফাঁকা হয়ে গেছে। সেতুর ক্রস এ্যাঙ্গেল গুলো মরিচা ধরে বিভিন্ন স্থান ভেঙ্গে গেছে। মানুষ নিরুপায় হয়ে সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। 

উপজেলা এলজিইডি প্রকৌশলী হাসনাইন আহমেদ   জানান, সেতুটি নতুন প্রকল্পের মাধ্যমে দ্রুত নির্মাণের চেষ্টা অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু

সাতকানিয়ায় ইউপি সদস্যের বাড়িতে সশস্ত্র ডাকাতি: আহত ১, স্বর্ণ ও নগদ টাকা লুট

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির নতুন আহ্বায়ক কমিটি গঠন