ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

শিবচরে লিভিয়া থেকে লাশ হয়ে ফিরলো রিফাত


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১০-৫-২০২৫ বিকাল ৫:১৯

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় লাশ হয়ে ফিরলো রিফাত। লিবিয়ার ট্রলার ডুবে নিখোঁজ হয় রিফাত তালুকদার। গত বছরের ১৮ ডিসেম্বর লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে ডুবে যায় ট্রলার। এর প্রায় ৫ মাস পর রিফাতের মরদেহ ফিরেছে নিজ বাড়িতে। নিহত রিফাত মাদারীপুর জেলার শিবচর উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নের তালুকদার কান্দি গ্রামের হুমায়ুন তালুকদারের একমাত্র সন্তান।

ইতালি যাওয়ার জন্য ২০২৪ সালের অক্টোবর মাসে দেশ ছাড়েন তিনি। লিবিয়া গিয়ে দুই মাস অপেক্ষার পর ডিসেম্বর মাসের  ১৮ তারিখ সাগর পথে রওনা হন রিফাত। তবে ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে ডুবে যায় ট্রলার।

গুরুতর আহত হয় রিফাত। লিবিয়ার কোস্টগার্ড উদ্ধার করে লিবিয়ার একটি হাসপাতালে ভর্তি করেন। তবে মারা যায় রিফাত। প্রায় ৭ মাস পর শনিবার(১০ মে) বিকেলে রিফাতের মরদেহ ফিরেছে নিজ বাড়িতে। রিফাতের পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। শনিবার বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত বছরের অক্টোবর মাসের দিকে দালালের মাধ্যমে লিবিয়ায় পৌছায় রিফাত তালুকদার। সেখানে দুই মাসের মতো অপেক্ষার পর ডিসেম্বর মাসের ১৮ তারিখে রিফাতসহ অভিবাসন প্রত্যাশীদের একটি ট্রলার ইতালির উদ্দেশ্যে রওনা দিলে ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণ হয়ে ডুবে যায়। এসময় মারা যায় অনেকে। আহতও হয়। গুরুতর আহতাবস্থায় লিবিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সেখানেই মৃত্যুবরণ করেন রিফাত। 

দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর চলতি বছর ২৫ রমজানে রিফাতের লাশের খোঁজ পায় তার পরিবার। পরিবার জানতে পারে, মরদেহ লিবিয়ার একটি হাসপাতালের মর্গে রয়েছে। এর আগে চলতি বছরের ৫ জানুয়ারি রিফাতের সন্ধানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন রিফাতের পরিবার।

প্রতিবেশী কামরুল ইসলাম বলেন,'অবশেষে রিফাতের লাশ বাড়িতে এসে পৌছায়। ইতালি যাওয়ার পর দূর্ঘটনায় ওর মৃত্যু হয়। লাশ লিবিয়ার একটি হাসপাতালের মর্গে ছিল। লিবিয়ায় থাকা এলাকার প্রতিবেশিরা খোঁজ করলে রিফাতের সন্ধান পায়। পরে পরিবারকে জানালে রিফাতের পরিবার মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।'

নিহত রিফাতের মামা হাবিব মুন্সী বলেন,'অনেক দিন রিফাতের কোন খোঁজ ছিল না। গত রমজানে আমরা জানতে পারি, ওর লাশ লিবিয়ায় আছে। এরপর লাশ আনার প্রক্রিয়া শুরু হয়। শনিবার বিকেলে লাশ আসে বাড়িতে।'

তিনি আরও বলেন,'আমার একটাই ভাগিনা ছিল। ওরে কোন ভাবেই বিদেশ যেতে দিতে রাজি ছিল না ওর বাবা-মা। এক রকম পাগলামি করে ও লিবিয়া যায়। বাড়িতে সহায়-সম্পত্তির অভাব নাই। তারপরও লিবিয়া হয়ে ইতালি যেতে পাগল হয়ে উঠে!শনিবার বাদ আছর জানাজা শেষে রিফাতের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির নতুন আহ্বায়ক কমিটি গঠন

শৈলকুপায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের কোটি টাকার জমি দখলের অভিযোগ

ফটিকছড়ির ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

এমএন লারমার মৃত্যুবার্ষিকীতে ইউপিডিএফ গণতান্ত্রিকের র্যালি ও শোকসভা

পটিয়ায় একাধিক মামলার আসামি কিশোর গ্যাংয়ের সদস্য বাবু গ্রেপ্তার

বাবুগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও লকডাউন সমর্থনে মিছিল

রায়গঞ্জে আরআরইএমপি নারী কর্মী নিয়োগে বৈষম্যের অভিযোগ

উজিরপুরে এসএসসিতে এ+ প্রাপ্ত ৬৩ শিক্ষার্থীকে সংবর্ধনা

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের অবরোধে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর

মুকসুদপুরে দুবাই প্রবাসীর অর্থায়নে ৭০০ পরিবারকে খাদ্যসহায়তা

কালীগঞ্জে গুদামঘরের দখল নিয়ে বিরোধে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

ধামরাইয়ে ৫ দিনে ৪ বাসে আগুন, গ্রেপ্তার ৫

এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকীতে খাগড়াছড়িতে র্যালি ও স্মরণসভা