কাউনিয়ায় গণঅভ্যুঙ্খানের মামলা থাকার পরেও সংগঠিত হওয়ার চেষ্টায় আ’লীগ
জুলাই আগষ্টের ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তার রেখে যাওয়া উপজেলা আওয়ামীলীগ এবং তার অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা থাকলেও পুলিশ প্রশাসনের অজ্ঞাত কারণে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। দিনদিন তারা নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে।
একটি সূত্রে জানাগেছে, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি কুখ্যাত ভুমিদস্যু আনোয়ারুল ইসলাম মায়া,জেলা আওয়ামী লীগ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী সহ-সভাপতি সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হান্নান, টেপামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, সাবেক জেলা পরিষদ সদস্য আলতাফ হোসেন, কুর্শা ইউপি চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আব্দুল মজিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল মাসুদ হিমেল,স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহমুদুল হাসান পিন্টুসহ একাধিক নেতা কর্মীর বিরুদ্ধে জুলাই আগষ্টে আন্দোলন চলাকালীন সময় ছাত্র জনতার উপর হামলা অভিযোগে একাধিক মামলা দায়ের হয়। সম্প্রতি কাউনিয়া থানা পুলিশ আব্দুল হান্নান এবং আব্দুল মজিদকে আটক করলেও বাকী আসামীরা কখনো প্রকাশ্যে আবার কখনো অন্তরালে থেকে তাদের কার্যকলাপ পরিচালনা করছে। এতে করে তারা নতুন করে সংগঠিত হয়ে সরকার বিরোধী কার্যকলাপ পরিচালনার পরিকল্পনা করছে। আর এতে করে পুলিশের ভুমিকা নিয়ে সাধারন মানুষের মাঝে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
Link Copied