ঢাকা বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

খুলনাঞ্চলের মালিক এবং শ্রমিক প্রতিনিধিদের সাথে শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের মতবিনিময়


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ১২-৯-২০২১ দুপুর ১১:৫৮

খুলনা অঞ্চলের বিভিন্ন সেক্টরের মালিক এবং শ্রমিক প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা (শনিবার) রাতে খুলনার বয়রাস্থ বিভাগীয় শ্রম দপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) গৌতম কুমার।

মতবিনিময় সভায় মহাপরিচালক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিকের কল্যাণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। তারই ধারাবাহিতকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, বর্তমান সরকার শ্রমিকদের জন্য শ্রমিক হাসপাতাল, বঙ্গবন্ধু আন্তর্জাতিক ইনস্টিটিউট, লেবার ব্যাংক, শ্রমিক কল্যাণ স্কুল, কলেজ ও মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এছাড়া শ্রমিক ও মালিকদের জন্য যুগোপযোগি শ্রম আইন প্রণয়ন করা হচ্ছে। শ্রমিকরা দেশের অর্থনৈতিক চাকা সচল রাখে। এজন্য শ্রমিকদের প্রতি মালিকদের যতœবান হতে হবে। মালিক-শ্রমিক সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে শ্রমিকদের সকল সমস্যা দূর করা সম্ভব।

খুলনা শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় শ্রম অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও সালিশ) মোঃ গিয়াস উদ্দিন, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টাস এসোসিয়েশনের সহসভাপতি এস হুমায়ুন কবির, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ প্রমুখ বক্তৃতা করেন। এসময় খুলনা ও বরিশাল বিভাগের শ্রম দপ্তরের কর্মকর্তা, খুলনা অঞ্চলের বিভিন্ন সেক্টরের মালিক এবং শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খুলনা বিভাগীয় শ্রম দপ্তর এই সভার আয়োজন করে।

এমএসএম / এমএসএম

মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?

বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা

লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র‍্যালি-মানববন্ধন

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার

ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে

গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত

‎লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী

উন্নয়নের নামে আমাদের অস্তিত্ব বিপন্ন করা হচ্ছে: আলমগীর ফরিদ এমপি