ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ছয় লেন প্রকল্পে জীবিকা হারানোর শঙ্কা: দোকানদারদের মানববন্ধন


মাধবপুর প্রতিনিধি photo মাধবপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১১-২০২৫ বিকাল ৫:৮

ঢাকা–সিলেট মহাসড়ক ছয় লেন উন্নয়ন প্রকল্পের অধীনে জমি অধিগ্রহণ ও উচ্ছেদ কার্যক্রমে ন্যায্য ক্ষতিপূরণ না পাওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে মাধবপুরের ক্ষতিগ্রস্ত দোকানদাররা। 

রবিবার (১৬ নভেম্বর) দুপুরে জগদীশপুর এলাকায় মহাসড়কের পাশে ক্ষতিগ্রস্ত দোকানদার ঐক্য পরিষদ–এর ব্যানারে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মহাসড়কসংলগ্ন স্থানে দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করলেও উন্নয়ন প্রকল্পের নামে কোনো নোটিশ, পুনর্বাসন সুবিধা কিংবা সঠিক মূল্যায়ন ছাড়াই উচ্ছেদের প্রস্তুতি চলছে। এতে বহু পরিবার তাদের একমাত্র জীবিকা হারানোর আশঙ্কায় চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

বক্তারা বলেন, আমরা উন্নয়নের বিরোধী নই। কিন্তু নোটিশ ছাড়া, মূল্যায়ন ছাড়া, ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বহু বছর ধরে এই দোকান থেকেই আমাদের পরিবার চলে। ক্ষতিপূরণ নিশ্চিত না করা পর্যন্ত কোনো উচ্ছেদ মানি না।

মানববন্ধনে বক্তব্য রাখেন নাদিম খান, ইমরান, রফিক ও হুমায়ুন কবিরসহ অন্যান্যরা।

দাবিদারদের অভিযোগ, উচ্ছেদের ক্ষেত্রে আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী জরিপ, দোকানের মূল্য নির্ধারণ, পুনর্বাসন সুবিধা ও ন্যায্য ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত করার কথা থাকলেও বাস্তবে এর কোনোটি মানা হয়নি। এ অবস্থায় তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় জেলা প্রশাসকের (ডিসি) বরাবর স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ক্ষতিগ্রস্ত দোকানদার ঐক্য পরিষদ।

নেতারা জানান, স্মারকলিপির পরও যৌক্তিক সমাধান না মিললে তারা ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

মানববন্ধনে ক্ষতিগ্রস্ত দোকানদার ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নিয়ে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও ন্যায়সংগত ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান।

এমএসএম / এমএসএম

৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান

বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর

মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার

আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস

সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন

কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই

উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি

যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩

নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন